বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৫:২০ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সালমানের খামারবাড়িতে অনুপ্রবেশ, গ্রেপ্তার ২

সালমান খান। ছবি : সংগৃহীত
সালমান খান। ছবি : সংগৃহীত

বলিউড নায়ক সালমান খানের পানভেলের খামারবাড়ি অর্পিতায় প্রবেশের চেষ্টা করায় ২ জনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

গত কয়েক মাস ধরে একের পর এক খুনের হুমকি পাচ্ছেন বলিউড ভাইজান সালমান। চিঠি ও ই-মেইলেও হুমকি পেয়েছেন তিনি। গত বছরের মাঝামাঝি ভারত সরকারের পক্ষ থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। এরই মধ্যে তার খামারবাড়িতে দুজনের অনুপ্রবেশে চিন্তায় পড়েছেন সালমানের ভক্তরা। খবর হিন্দুস্তান টাইমস।

গত ৪ জানুয়ারি ঘটে যাওয়া এ ঘটনায় ফার্মহাউসের ম্যানেজার শশীকান্ত ওমপ্রকাশ পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বিকেল ৪টার দিকে খামারবাড়ির নিরাপত্তা প্রহরী মোহাম্মদ হুসেন তাকে দ্রুত প্রধান দরজায় যেতে বলেন। সেখানে গিয়ে দুই ব্যক্তিকে দেখতে পান তিনি।

হুসেনের কাছ থেকেই শশীকান্ত জানতে পারেন যে, ওই দুজন প্রধান দরজার বাম দিকে ঝোপঝাড় ও দেওয়াল টপকে ঝাঁপ দিয়ে কম্পাউন্ডে ঢোকার চেষ্টা করছিল। পরিচয় জানতে চাইলে তারা নিজেদের উত্তরপ্রদেশের বাসিন্দা মহেশ কুমার রামনিবাস এবং বিনোদ কুমার রাধেশ্যাম বলে পরিচয় দেয়। যেহেতু তারা প্রশ্নের বিশ্বাসযোগ্য উত্তর দিতে পারেনি তাই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদের নিয়ে যায়।

শুক্রবার (৫ জানুয়ারি) এই দুজনের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সালমান খান ভেতরে আছে শুনে তারা ফার্মহাউসে ঢোকার চেষ্টা করেছে। কিন্তু অভিযুক্তদের দাবি, সালমানের সঙ্গে দেখা করতে চেয়েছিল তারা।

সংবাদমাধ্যমকে পুলিশ বলেছে, ‘আমরা তাদের অনুপ্রবেশ এবং জালিয়াতির জন্য গ্রেপ্তার করেছি’।

পরে দুই অভিযুক্ত পুলিশকে জানায়, তাদের নাম আজেশ কুমার ওমপ্রকাশ গিলা (২৩) এবং গুরুসেবক সিং তেজ সিং শেখ। দুজনই পাঞ্জাবের বাসিন্দা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১০

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১১

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১২

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৩

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৪

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৫

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১৬

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১৭

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৮

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১৯

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

২০
X