কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৩ এএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৫ এএম
অনলাইন সংস্করণ

এবার পুনমের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

পুনম পান্ডে। ছবি : সংগৃহীত
পুনম পান্ডে। ছবি : সংগৃহীত

নিজের মৃত্যু নিয়ে মিথ্যা খবর ছড়ানো। জরায়ুমুখের ক্যানসারের মতো বিষয়কে লঘু করে দেখানোর চেষ্টা করেছেন পুনম পান্ডে—এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে। যদিও বেশকিছু মানুষ অভিনেত্রীর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তবে তার বিরোধিতা করা মানুষের সংখ্যাটাই বেশি। অনেকেরই অভিযোগ সস্তা প্রচার পেতে মৃত্যু নিয়ে ছেলেখেলা করেছেন। এবার পুনম ও তার স্বামীর বিরুদ্ধে কানপুরের পুলিশ কমিশনারের কাছে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। -খবর আনন্দবাজার

এফআইআর দায়ের করা হয়েছে পুনমের নামে। ফয়জান আনসারি অভিযোগপত্রে লেখেন, পুনম ও তার স্বামী ষড়যন্ত্র করে মৃত্যুর মিথ্যা খবর ছড়ান। শুধু তাই নয়, ক্যানসারের মতো একটা রোগকে নিয়ে মশকরা করেছেন। কোটি কোটি ভারতীয় ও বলিউড ইন্ডাস্ট্রির সংবেদনশীলতার সুযোগ নিয়ে গোটাটাই তিনি নিজের প্রচারের উদ্দেশে করেছেন।

শুধু এফআইআর দায়ের করেই ক্ষান্ত হননি অভিযোগকারী। অভিযোগকারী পুনম ও তার স্বামী স্যাম বোম্বেকেও গ্রেপ্তারের দাবি করেছেন। অভিযোগে কাজ না হলে আদালত পর্যন্ত যাবেন বলেই জানান অভিযোগকারী।

গত ৪ ফেব্রুয়ারি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের মৃত্যুর খবর জানান পুনম। একদিন পার করে প্রকাশ্যে এসে পুনম জানিয়েছেন, তিনি বেঁচে আছেন। আসলে এই গোটাটাই একটা প্রচার কৌশল, থুড়ি জরায়ুমুখের ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধির কৌশল। কিন্তু তার কার্যকলাপ একেবারেই ভালো চোখে নেননি সাধারণ মানুষ থেকে বলিউড তারকারা। পুনমের এই কাণ্ডকে কেউ নাম দিয়েছেন ‘গিমিক’, কেউ বলেছেন ‘স্টান্ট’।

বলিউডের তারকারাও এ অভিনেত্রীকে কড়া ভাষায় নিন্দা করেছেন। ক্যানসার নিয়ে পুনম ‘ঠাট্টা-তামাশা’ করেছেন, এই অভিযোগ তুলে তার বিরুদ্ধে এফআইআরের দাবি তোলে ‘দি অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’। কেউ কেউ তো তাকে ‘বয়কট’ করার ডাক তুলেছেন। যদিও নিজের কাজের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। তবু তাকে নিয়ে বিতর্ক-নিন্দা থামছে না।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১০

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১২

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৩

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

১৫

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

১৬

শিশু মরিয়ম ধর্ষণ-হত্যা: একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড

১৭

গণরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর

১৮

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

১৯

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশু, মোট মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

২০
X