বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৬ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

অস্কারে যুক্ত হলো নতুন শাখা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়েছে। আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে ৯৬তম অস্কারের অ্যাওয়ার্ড শো। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৩টি শাখায় অস্কার বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে।

এবারের অনুষ্ঠানে কাস্টিং ডিরেক্টর নামে নতুন আরও একটি শাখা যুক্ত করা হয়েছে। এতদিন সিনেমার সঙ্গে যুক্ত অন্যান্য কলাকুশলীরা পুরস্কৃত হলেও অস্কারে কাস্টিং ডিরেক্টরদের কোনো স্থান ছিল না। অস্কারের ৯৮তম আসর অর্থাৎ ২০২৬ সাল থেকে তাদের সম্মানিত করা হবে।

নতুন এ বিভাগের নাম দেওয়া হয়েছে ‘বেস্ট অ্যাচিভমেন্ট ইন কাস্টিং’। বিগত কয়েক বছর ধরে কাস্টিং ডিরেক্টররা তাদের কাজের স্বীকৃতির জন্য আবেদন করে আসছে। শব্দ, পোশাক, চুল এবং মেকআপের মতো অন্যান্য ফিল্ম কারুশিল্পমূলক কাজই তারা করে থাকেন, যেটি যে কোনো সিনেমা নির্মাণের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের সেই অবদানের ভিত্তিতেই অ্যাকাডেমি পুরস্কারের আয়োজকদের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অ্যাকাডেমির কর্তারা এক বিবৃতিতে বলেছিলেন যে, কাস্টিং ডিরেক্টররা ‘চলচ্চিত্র নির্মাণে একটি অপরিহার্য ভূমিকা পালন করে’। এ ছাড়াও অ্যাকাডেমির সিইও বিল ক্রেমার এবং প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং বলেছেন যে, ‘অস্কারে কাস্টিংয়ে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে যোগ করতে পেরে আমরা গর্বিত।’

এর আগে ২০০১ সালে অস্কারে সর্বশেষ ‘বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম’ নামে নতুন বিভাগ যুক্ত হয়েছিল । অর্থাৎ দুই দশকের বেশি সময় পর অস্কারে নতুন কোনো বিভাগ যুক্ত হলো।

আসছে ১০ মার্চ যুক্তরাষ্ট্রের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯৬তম অস্কার আসর। চূড়ান্ত মনোনয়ন তালিকায় সর্বোচ্চ ১৩ বিভাগে মনোনয়ন পেয়েছে ‘ওপেনহাইমার’। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জিমি কিমেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১০

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১১

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১২

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৩

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৪

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৫

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৬

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৭

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৮

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১৯

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

২০
X