কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৬ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

জনপ্রিয় অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মল্লিকা রাজপুত। পুরোনো ছবি
মল্লিকা রাজপুত। পুরোনো ছবি

বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী মল্লিকা রাজপুত মারা গেছেন। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের সুলতানপুরে নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে গায়িকা মল্লিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, তিনি আত্মহত্যা করেছেন। আর খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তার মৃত্যুতে শোকাহত ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। তবে তার রহস্যময় মৃত্যুতে হতবাকও হয়েছেন অনেকে।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মল্লিকার মায়ের ভাষ্য, মল্লিকা সংগীতশিল্পী হলেও পাশাপাশি একজন ইউটিউবারও ছিলেন। তিনি মুম্বাইতেই থাকতেন। চার-পাঁচ বছর আগে প্রদীপ শিন্দে জনার্দনকে বিয়ে করে সংসার শুরু করেছিলেন।

তবে কেউ কেউ মল্লিকার মৃত্যুতে দাম্পত্য কলহের কথা বলছেন। আর গতরাতে নিজ পরিবারের সঙ্গেই তর্কবিতর্ক হয়েছিল মল্লিকার। সমস্যাটি এতটাই জটিল হয়েছিল যে, সমাধানের জন্য পুলিশ আসে। কিন্তু এরপরই কিনা আত্মহত্যা করলেন গায়িকা?

পুলিশ পারিবারিক বিষয়েও তদন্ত করছে। একই সঙ্গে জানিয়েছে, মদ্যপ অবস্থায় ছিলেন মল্লিকা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসার পরই বলা যাবে কীভাবে মৃত্যু হয়েছে এ গায়িকার।

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সঙ্গেও কাজ করেছেন সংগীতশিল্পী মল্লিকা। কণ্ঠ দিয়ে অসংখ্য মানুষের মনে জায়গা করে নিয়েছেন। তার মিউজিক অ্যালবাম ‘ইয়ারা তুঝে...’ ব্যাপক জনপ্রিয় ছিল। এছাড়া তিনি অনেক ওয়েব সিরিজ, ধারাবাহিক ও অ্যালবামেও কাজ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১০

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১১

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১২

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৩

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১৪

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৫

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৬

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১৭

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১৮

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১৯

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

২০
X