বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০১:৫৭ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

জ্যাকুলিনের ফ্ল্যাটে আগুন

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের অ্যাপার্টমেন্টে বুধবার (৬ মার্চ) ভয়াবহ আগুন লেগেছিল। আগুন লাগার খবর ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা নিশ্চিত করে। জানা গেছে, আগুনে বলিউড অভিনেত্রীর কোনো ক্ষতি হয়নি। তিনি ঠিক আছেন।

জ্যাকুলিন মুম্বাইয়ের পালি হিল এলাকার নভরোজ হিল সোসাইটির একজন বাসিন্দা। এই অ্যাপার্টমেন্টের ১৫ তলায় থাকেন তিনি। অভিনেত্রীর ওপরের ফ্ল্যাটে আগুন লাগে। এরপর কালো ধোঁয়ায় গোটা এলাকা ছেয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে দেঢ় ঘণ্টার বেশি সময় লেগে যায়। ফায়ার সার্ভিসের কমপক্ষে চারটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। এরপর রাত ৯ বেজে ৩৫ মিনিট নাগাদ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এ ঘটনায় কেউ আহত হননি বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

এদিকে জ্যাকুলিনের নতুন একটি মিউজিক ভিডিও আগামীকাল মুক্তি পাবে। গানের শিরোনাম ‘ইমি ইমি’। তিনি মডেল হয়ে দর্শকের সামনে উপস্থিত হবেন। এ ছাড়া জ্যাকুলিনকে শিগগিরই অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায় দেখা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

১০

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১১

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১২

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১৩

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১৪

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১৫

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৬

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৭

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৮

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৯

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

২০
X