বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মুখ খুললেন সামান্থা

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবি : সংগৃহীত
অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবি : সংগৃহীত

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মায়োসাইটিস রোগে আক্রান্ত। তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। ২০২২ সালে হঠাৎই এমন খবর প্রকাশ করে ভারতীয় বেশকিছু গণমাধ্যম। তার পর থেকেই অভিনেত্রীর এই অসুখের বিষয়ে জেনে যায় সবাই। সামান্থা এবার জানালেন স্বেচ্ছায় নয়, চাপে পড়ে নিজের অসুখের বিষয়টি জনসম্মুখে আনতে হয়েছিল তাকে। খবর : এনডিটিভি শারীরিক অসুস্থতার জন্য কাজ থেকেও কয়েক মাসের জন্য নিজেকে দূরে রাখেন সামান্থা। চিকিৎসার জন্য দক্ষিণ কোরিয়া ও আমেরিকায় ছিলেন দীর্ঘসময়।

সম্প্রতি ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে উপস্থাপকের প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমার অসুস্থতার বিষয়টি এখন মোটামুটি সবারই জানা। তবে বিষয়টি আমি গোপন রাখতে চেয়েছিলাম। কিন্তু আমার খবরটি জনসম্মুখে আনার জন্য চাপ দেওয়া হয়। এর কারণ সেসময়ে আমার নারীকেন্দ্রিক একটি সিনেমা মুক্তির অপেক্ষায় ছিল। আমি তখন খুবই অসুস্থ। আমার পাওয়ারফুল মেডিসিন চলছে। তাই সিনেমার প্রচারে আমার থাকা তখন একেবারই সম্ভব ছিল না। অনেক রকম গুঞ্জন রটেছিল, ভুল তথ্য ছড়ানো হচ্ছিল যে, আমি সিনেমার সঙ্গে নেই।

এর পরই নির্মাতা ও প্রযোজকের পক্ষ সিনেমার প্রচারে আমার না থাকার কারণ জানিয়ে রোগের বিষয়টি সামনে আনার জন্য চাপ দেওয়া হয়।’ বর্তমানে অভিনেত্রী এখন অনেকটাই সুস্থ আছেন। এ বছর তার কাজে ফেরার কথাও রয়েছে।

সামান্থাকে সর্বশেষ দেখা গেছে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ‘খুশি’ সিনেমায়। এটি নির্মাণ করেছেন শিবা নির্ভানা। বর্তমানে তিনি প্রস্তুত হচ্ছেন হলিউড সিরিজ ‘সিটাডেল’-অবলম্বনে তৈরি ভারতীয় অ্যাকশন সিরিজে। এর নাম এখনো ঠিক হয়নি। এই সিরিজের মাধ্যমে তিনি প্রথমবারের মতো জুটি বাঁধবেন বরুণ ধাওয়ানের সঙ্গে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১০

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১২

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৫

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৬

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৯

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

২০
X