বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শেষ হচ্ছে না ‘পুষ্পা’র গল্প, আসবে তৃতীয় কিস্তি

পুষ্পা দ্য রুল সিনেমার শুটিংয়ে নির্মাতার সঙ্গে আল্লু অর্জুন। ছবি : এক্স
পুষ্পা দ্য রুল সিনেমার শুটিংয়ে নির্মাতার সঙ্গে আল্লু অর্জুন। ছবি : এক্স

দক্ষিণ ভারতের সিনেমা ‘পুষ্পা’ ২০২১ সালে মুক্তির পর দর্শকমহলে রীতিমতো ঝড় তুলে। বক্স অফিসেও দেখায় দাপট। সিনেমার পরবর্তী সিকুয়াল ‘পুষ্পা দ্য রুল’ নিয়ে তাই ভক্তদের আগ্রহের কমতি নেই। ধারণা ছিল সিনেমাটি দ্বিতীয় কিস্তিতেই গল্পের সম্পাতি হবে। তবে না আসবে তৃতীয় কিস্তিও। খবর : নিউজ১৮

এ বছরের আগস্টে ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমাটি মুক্তি পাবে। তাই শুটিংয়ের কাজ অনেকটাই শেষের দিকে। এমন সময় ভারতীয় গণমাধ্যমে জানানো হয় এটি একটি ট্রিলজি হতে যাচ্ছে। সিনেমার তৃতীয় কিস্তি আসবে।

নিউজ ১৮-তে সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র জানান, ‘‘পুষ্পা’চরিত্রটি ইতোমধ্যেই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। এটি এমন একটি চরিত্রে রূপ নিয়েছে যাকে এখনই সমাপ্তি করলে দর্শক কষ্ট পাবেন। তাই তাদের ভালোবাসার কথা চিন্তা করেই দ্বিতীয় পর্বে পুষ্পারাজ চরিত্রটি শেষ হচ্ছে না। এটিকে ট্রিলজিতে রূপান্তর করতে চান নির্মাতা। তাই দ্বিতীয় সিনেমার গল্পই ‘পুষ্পা’ শেষ গল্প নয়।’

নির্মাতা সুকুমারের ‘পুষ্পা’ সিনেমার থেকে ‘পুষ্পা: দ্য রুল’-বাজেট দ্বিগুণ করা হয়েছে। সূত্রের তথ্যমতে সিনেমার শুটিং জুনের শেষের দিকে সম্পন্ন হবে। সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে আছেন রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিল, জগদীশ প্রতাপ বান্ডারি, প্রকাশ রাজ, সুনীল প্রমুখ। প্রযোজনায় মাইথ্রি মুভি মেকারস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X