বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০১:০৫ পিএম
আপডেট : ০৬ মে ২০২৪, ১০:৩০ এএম
অনলাইন সংস্করণ

চালকের আসনে হুমা (ভিডিও)

বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। দক্ষতার সঙ্গে বি-টাউনে কাজ করে যাচ্ছেন তিনি। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও এখন নিয়মিত তিনি। এ বছরের মার্চে তার মহারানী সিরিজের তৃতীয় সিজন প্রকাশ পায়। এবার ওটিটিতে আসছে তার ওয়েব ফিল্ম গুলাবি। খবর : ইন্ডিয়া টুডে

নারীকেন্দ্রিক গল্পে নির্মিত এই সিনেমার শুটিং সম্প্রতি শেষ হয়েছে। কাজের অভিজ্ঞতা নিয়ে হুমা বলেন, ‘গল্পটি যখন নারী দিবসে আমার কাছে আসে, তখনই কাজটি করার জন্য আমি রাজি হয়ে যাই। কারণ গল্পে যেমন চ্যালেঞ্জিং চরিত্র রয়েছে, তেমনই সমাজের জন্য দারুণ কিছু বার্তা রয়েছে, যা নারী-পুরুষ সবার জানা জরুরি। এমন একটি ওয়েব ফিল্মে অভিনয় করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। সম্প্রতি এর কাজ শেষ হয়েছে। শেষের দিন আমরা যে গ্রামে শুট করেছি, সেখানের প্রায় ৩০০ আর্টিস্ট ছিলেন। শেষের দিনের শুটিং সম্পন্ন করার পর আমরা সবাই খুব আবেগপ্রবণ হয়ে যাই। দুর্দান্ত একটি অভিজ্ঞতা হয়েছে।’

এ সিনেমায় হুমা একজন অটোরিকশাচালকের চরিত্রে অভিনয় করছেন। যে গ্রামের নারীদের এমন পেশায় উৎসাহ করবে। সাহস জোগাবে নিজের পায়ে দাঁড়ানোর। চালকের আসনে বসে তিনি দেখাবেন নারীদের সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন।

জিও স্টুডিও ও এচেলন প্রোডাকশনের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন ভিপুল মেহতা। সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয়েছে।

<iframe width="720" height="420" src="https://www.youtube.com/embed/N74EmBXte-Y?si=kJoG6_mjUEqoyLM3" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X