বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ০৮:৫২ এএম
আপডেট : ২৩ মে ২০২৪, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

এখন কেমন আছেন শাহরুখ খান

শাহরুখ খান। ছবি : সংগৃহীত
শাহরুখ খান। ছবি : সংগৃহীত

সিনেমা বা ক্রিকেট, সবখানেই সমানতালে ছুটে বেড়ান বলিউড বাদশা শাহরুখ খান। এবার সেই ব্যস্ততাকে ছুটি দিয়ে বিছানায় আরাম করতে হবে তাকে। হঠাৎ করেই অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয় এই অভিনেতাকে।

মঙ্গলবার নিজের দল ‘কলকতা নাইট রাইডার্স’-এর বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদ খেলা দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন ‘জাওয়ান’তারকা। খেলা চলাকালীন প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ে তিনি। এরপর নায়ককে ওই শহরের কেডি হাসপাতালে ভর্তি করতে হয়।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবর, ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে পড়েন শাহরুখ। তবে এই নায়কের প্রযোজনা প্রতিষ্ঠান বা তার পক্ষ থেকে অসুস্থতার বিষয়ে কিছু জানানো হয়নি। তবে সংবাদমাধ্যম থেকে জানা যায়, এখন তিনি শঙ্কা মুক্ত। এদিকে শাহরুখের কথা মাথায় রেখে হাসপাতালে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

এদিন স্টেডিয়ামে খেলা দেখতে তার সঙ্গে ছিলেন মেয়ে সুহানা ও ছোট ছেলে আব্রাম।

দীর্ঘ ৪ বছর পর ২০২৩ সালে একরকম রাজকীয়ভাবেই বড় পর্দায় ফেরেন শাহরুখ খান। তার অভিনীত ‘পাঠান’ সিনেমাটি ব্লকবাস্টার হিট হয়। এরপর একে একে ‘জাওয়ান’ও ‘ডানকি’র মতো হিট সিনেমা উপহার দেন তিনি। এদিকে শাহরুখের হঠাৎ অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করছেন ভক্তরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১০

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১১

নাহিদা আক্তারের রেকর্ড

১২

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৩

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৪

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৫

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৬

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৭

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৮

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৯

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

২০
X