কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০৬:৫১ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে মুখ থুবড়ে পড়ল ‘তুফান’

ভারতে মুখ থুবড়ে পড়ল ‘তুফান’
ভারতে মুখ থুবড়ে পড়ল ‘তুফান’

ভারতে মুখ থুবড়ে পড়েছে ‘তুফান’ সিনেমা। দর্শক খরায় মাছি তাড়াচ্ছেন হল মালিকরা। রায়হান রাফীর সিনেমা ব্যবসা করতে পারছে না ছবিটির নায়িকা মিমি চক্রবর্তীর দেশে। ভারতে মুক্তির পর প্রথম পাঁচদিনে তুফানের ব্যবসা হয়েছে মোটে ৭ লাখ রুপি। এমনটাই এসেছে স্যাকনিল্কের প্রতিবেদনে।

গত ৫ জুলাই ভারতে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। পশ্চিমবঙ্গের সাউথ সিটি, স্টার থিয়েটার, লেক মলসহ ৪৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। তবে বাংলাদেশের মতো কলকাতায় দর্শক টানতে পারেনি তুফান। গণমাধ্যমের খবর, প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতিই চোখেই পড়েনি। পশ্চিমবঙ্গে তুফান নিয়ে নির্মাতাদের তুমুল প্রত্যাশা থাকলেও তার সিকিভাগও পূরণ হয়নি।

তুফান সিনেমার ‘লাগে উরাধুরা’ ও ‘দুষ্ট কোকিল’ গান দুটি দেশের দর্শকদের আকৃষ্ট করতে পারলেও, সেগুলো কলকাতার দর্শক টানতে পারেনি। ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে নির্মাতা রাফী দাবি করেছিলেন, ‘তুফান বড় বাজেটের সিনেমা। বাংলাদেশে ১০-১৫ দিনের মধ্যে টাকা ফিরে পেয়েছেন তিনি। তার মতে, বাণিজ্যিক সিনেমার চাহিদা এখনও রয়েছে।

পশ্চিমবঙ্গে তুফানের ব্যবসার বিষয়ে এই নির্মাতা জানিয়েছিলেন, ‘হাওয়া’র পর ‘সুড়ঙ্গ’ সিনেমার ক্ষেত্রে একটু ভালো ব্যবসা করেছে বাংলাদেশের ছবি। তুফানে সেটা আরও একটু ভালো হয়েছে।

এর আগে জানা যায়, ভারতের মুক্তির জন্য অনুমতি নিলেও অন্যান্য দেশের মুক্তির অনুমতি নেয়নি তুফান সংশ্লিষ্টরা। এ ছাড়া মুক্তির আগে থেকেই সিনেমাটির বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তুলেছিল এফডিসির কেন্দ্রিক ১৯ সংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১০

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১১

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১২

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৩

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৪

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৫

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৬

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৭

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৮

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৯

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

২০
X