কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

স্টারলিংকেও ছাড়িয়ে গেল চীনা ইন্টারনেট, তুফান গতি

স্যাটেলাইট ও বিশ্ব মানচিত্রে চীন। ছবি : সংগৃহীত
স্যাটেলাইট ও বিশ্ব মানচিত্রে চীন। ছবি : সংগৃহীত

স্টারলিংকের গতিকে ছাড়িয়ে গিয়েছে চীন। দেশটির স্যাটেলাইট ইন্টারনেট স্টারলিংকের চেয়ে পাঁচগুণ বেশি গতি অর্জন করেছে।

বুধবার (১৮ জুন) বিজনেস বাইট পাকিস্তানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চীন স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তিতে একটি যুগান্তকারী সাফল্য অর্জন করেছে। দেশটির স্যাটেলাইট ইলন মাস্কের স্টারলিংকের তুলনায় পাঁচ গুণ দ্রুতগতির ইন্টারনেট সরবরাহ করছে। পৃথিবী থেকে ৩৬ হাজার কিলোমিটার উপরে অবস্থিত একটি স্যাটেলাইট থেকে মাত্র ২ ওয়াটের লেজার ট্রান্সমিশন ব্যবহার করে ১ গিগাবিট প্রতি সেকেন্ড (জিবিপিএস) গতি অর্জন করা হয়েছে, যা স্টারলিঙ্কের নিম্ন কক্ষপথের স্যাটেলাইট ফ্লিটের তুলনায় অনেক উন্নত।

বিজনেস বাইট পাকিস্তান জানিয়েছে, লেজার সিগন্যাল সাধারণত বায়ুমণ্ডলীয় টার্বুলেন্সের কারণে বিকৃত হয়। ফলে এটি দ্রুত এবং নির্ভরযোগ্য ডেটা স্থানান্তরে বাধা সৃষ্টি করে। এই সমস্যা সমাধানে চীনা বিজ্ঞানীরা প্রফেসর উ জিয়ান এবং ড. লিউ চাওর নেতৃত্বে একটি অভিনব এও-এমডিআর (অ্যাডাপটিভ অপটিক্স মোড ডিভিশন রিসিভার) প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এই প্রযুক্তি ৩৫৭টি মাইক্রো-মিরর ব্যবহার করে বিকৃত লেজার রশ্মিকে পুনরায় গঠন করে এবং একটি মাল্টি-প্লেন লাইট কনভার্টার ও রিয়েল-টাইম পাথ-পিকিং অ্যালগরিদমের মাধ্যমে সিগন্যালের নির্ভুলতা বৃদ্ধি করে।

নতুন এই প্রযুক্তিগত অগ্রগতি বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। স্টারলিংকের তুলনায় উচ্চ কক্ষপথে অবস্থান এবং অত্যাধুনিক লেজার প্রযুক্তির ব্যবহার চীনকে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেটের ক্ষেত্রে শীর্ষস্থানে নিয়ে গেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১০

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১১

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১২

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৩

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৪

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৫

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৭

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৮

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৯

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X