বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

জায়েদ খানকে যে উপদেশ দিলেন শাওন

জায়েদ খান ও মেহের আফরোজ শাওন। পুরোনো ছবি
জায়েদ খান ও মেহের আফরোজ শাওন। পুরোনো ছবি

জায়েদ খানকে নিয়ে আলোচনার শেষ নেই। সিনেমার বাইরের থেকেও নেটিজেনদের আলোচনা ও সমালোচনার কেন্দ্রে রয়েছেন তিনি। থাকবে না কেন, নানা কর্মকাণ্ড তাকে আলোচনায় নিয়ে আসে।

যুক্তরাষ্ট্র সফর শেষে রোববার (৩০ জুলাই) ভোরে দেশে ফিরেছেন জায়েদ খান। ওই দিনই জন্মদিন ছিল এই চিত্রনায়কের। ৪৪ বছরে পা দিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

জন্মদিন উপলক্ষে জায়েদ খানকে শুভেচ্ছা পাঠিয়েছেন অনেকে। প্রয়াত হুমায়ূন আহমদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি শুভেচ্ছা জানান।

ফেসবুকে দেওয়া এক পোস্টে মেহের আফরোজ শাওন বলেন, ‘শুভ জন্মদিন জায়েদ খান। তোমার সরলতাই তোমার সম্পদ। তবে সেই সরলতা যেন বোকামিতে রূপ না নিতে পারে সেই সীমারেখাটা টানা দরকার।’

পোস্টে জায়েদ খানকে উপদেশ দিয়ে তিনি বলেন, ‘কত বেশি বলবে তা ভাবার চেয়ে, কখন চুপ করে শুধু শুনবে সেটা বুঝতে পারা তোমার জন্য খুব প্রয়োজন। তোমার যতটুকু প্রতিভা আছে তা পরিপূর্ণতা পাক এবং শুধু সেটা নিয়েই আলোচনা হোক এই শুভকামনা। অনেক ভালো থেকো।’

শাওনের এই পোস্টে মন্তব্য জানাতে ভুলে যাননি ঢালিউডের এ অভিনেতা। তিনি কমেন্ট বক্সে গিয়ে বলেন, ‘অনেক অনেক ধন্যবাদ। ভালেবাসা অবিরাম।’

শাওনের এই পোস্টে অনেকে হাহা রিঅ্যাকশন দিয়েছে নেটিজেনরা। যা নিয়ে বিরক্ত প্রকাশ করেছেন শাওন। এখানেই থেমে জাননি ওই পোস্টে বাড়তি সংযোজন করে শাওন লিখেন, ‘এটা মজা করার জন্য দেওয়া কোনো পোস্ট না। আমি সচেতনভাবে আমার স্নেহের একজনকে আমার ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। আপনাদের অনেকের কারণে-অকারণে হাসি আসতেই পারে, কিন্তু ‘হা হা' রিয়্যাকশন দেওয়া কেউ আমার বন্ধু তালিকায় থাকলে সেই হাস্যমুখী ব্যক্তিকে তালিকা থেকে বাতিল করে দেওয়া হবে। শুভ আনফ্রেন্ডিং।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১০

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১১

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১২

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৩

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৪

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১৫

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

১৬

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

১৭

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

১৮

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১৯

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

২০
X