বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০২:০২ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

এখনই আমি কিছু বলতে চাইছি না : আফরান নিশো

এখনই আমি কিছু বলতে চাইছি না : আফরান নিশো
এখনই আমি কিছু বলতে চাইছি না : আফরান নিশো

ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ওটিটি প্ল্যাটফরমেও দারুণ সব চরিত্রে দেখা মিলেছে তার। তবে ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে দেশ-বিদেশে বাংলা ভাষাভাষী দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেন তিনি। রায়হান রাফী পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন তমা মির্জা।

সুড়ঙ্গর সফলতার পর থেকেই নিশোকে ফের কবে সিনেমায় দেখা যাবে তা নিয়ে মাতামাতি ছিল দর্শকের মাঝে।

এবার নিশোর ভক্তদের জন্য সুখবর হলো চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বরে নতুন সিনেমার শুটিং শুরু করবেন তিনি। সিনেমাটি মুক্তির আলো দেখবে আগামী ঈদুল আজহায়।

এ বছরের মে মাসে ভারতের এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের সঙ্গে যৌথ আয়োজনে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা আসে। সেই প্রতিষ্ঠানে দুটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন আফরান নিশো। নিশোর নতুন সিনেমাটি সেই দুই সিনেমার একটি পরিচালনা করবেন শিহাব শাহীন। তবে সিনেমার নাম এখনো জানা যায়নি।

সংশ্লিষ্টরা বলছেন, সপ্তাহখানেক পরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে সিনেমা, অভিনয়শিল্পী ও অন্যান্য কলাকুশলীর নাম।

এদিকে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল ও নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে এখনই বিস্তারিত বলতে চাননি।

অভিনেতা আফরান নিশোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনই আমি কিছু বলতে চাইছি না। সপ্তাহখানেকের মধ্যে টিম থেকে ঘোষণা দেওয়া হবে। তখনই জানানো হবে সব। শুটিং শুরু হবে নভেম্বর বা ডিসেম্বরে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

১০

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

১১

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

১২

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

১৩

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

১৪

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

১৫

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

১৬

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

১৭

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

১৮

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

১৯

একসঙ্গে ৯৩ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

২০
X