বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

পরিচালক যখন সন্তুষ্ট তখন আমিও সন্তুষ্ট : স্পর্শিয়া

চিত্রনায়িকা অর্চিতা স্পর্শিয়া। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা অর্চিতা স্পর্শিয়া। ছবি : সংগৃহীত

ফুরফুরে মেজাজে আছেন চিত্রনায়িকা অর্চিতা স্পর্শিয়া। ১৬ জুন মুক্তি পাবে তার অভিনীত সিনেমা ‘ফিরে দেখা’। অভিনেত্রী রোজিনার পরিচালনায় মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমায় গ্রামের সাধাসিধা এক মেয়ের চরিত্রে অভিনয় করেছেন স্পর্শিয়া। জুটি বেঁধেছেন অভিনেতা নিরব হোসেনের সঙ্গে।

স্পর্শিয়ার অভিনয়ে বেশ মুগ্ধ হয়েছেন রোজিনা। তাকে বলেছেন, জ্ঞানী ও পারফেক্ট। কিন্তু নিজের ব্যাপারে কী ভাবেন এই চিত্রনায়িকা?

কালবেলাকে স্পর্শিয়া বলেন, আমাকে জিজ্ঞাসা করলে আমি আমার সব কাজের বেলাতেই বলব যে, আরও ভালো করতে পারতাম। তবে ‘ফিরে দেখা’ সিনেমায় পরিচালক রোজিনা আপা যেহেতু আমার অভিনয়ে সন্তুষ্ট, তখন আমিও সন্তুষ্ট।

শুটিংয়ে মজার অভিজ্ঞতার বিষয়ে তিনি বলেন, শুটিং জিনিসটা এত কষ্টের যে, আলাদা করে মজার ঘটনা থাকে না। পদ্মার চরে অনেক গরমের মধ্যে শুটিং করেছি। ওরকম মজার গল্প আসলে নেই। কষ্ট হয়েছে কাজ করতে। আশা করি মানুষ পছন্দ করবে।

গোয়ালন্দে হয়েছিল ‘ফিরে দেখা’ সিনেমার শুটিং। তখন টমেটো, বেগুন ও মিষ্টি কুমড়া চাষ হতো সেখানে। গ্রামের লোকেরা সাদরেই গ্রহণ করেছিল শুটিং ইউনিটকে। টমেটো ভর্তা করে খাওয়াতেন তাদের। পাকা কুমড়াও দিয়ে যেতেন চাষিরা। ‘ফিরে দেখা’ সিনেমার ইউনিট সেসব তাজা সবজি রান্না করে খেতেন। এ বিষয়ে স্পর্শিয়া বললেন, আমি এমনিতেও ঢাকার বাইরে শুট করতে গেলে গ্রামের শাক-সবজি ও ফল খাই। বাসায়ও নিয়ে আসি। কারণ ফ্রেশ পাওয়া যায়।

সম্প্রতি ঈদের একটি নাটকে কাজ করছেন অভিনেত্রী স্পর্শিয়া। এখন সেটির শুটিং নিয়েই ব্যস্ত আছেন। যদিও নাটকের নাম এখনো জানাননি। তবে ঈদের পরে নিরবের সঙ্গে আবারও জুটি বাঁধবেন স্পর্শিয়া। সেই সিনেমার নাম ‘সুস্বাগতম’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১০

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১২

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৩

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৪

রামিসা হত্যা মামলার রায় আজ

১৫

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৬

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৭

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৯

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

২০
X