বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৭ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

মোশন পোস্টারে জানা গেল টগরের নায়িকা পূজা 

মোশন পোস্টারে জানা গেল টগরের নায়িকা পূজা 

আলোক হাসান পরিচালিত নতুন বছরের শুরুতে ঘোষিত সিনেমা টগরের মোশন পোস্টার প্রকাশ পেয়েছে। আর এই মোশন পোস্টার প্রকাশের পর জানা গেল টগর সিনেমায় অভিনয় করবেন চিত্রনায়িকা পূজা চেরি।

অবশ্য তার আগেই নিশ্চিত হয়েছিল সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করবেন আদর আজাদ। এর আগে জানুয়ারির ১ তারিখে আদর আজাদ ও দীঘিকে রেখে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করা হয়েছিল। এ আর মুভি নেটওয়ার্কের প্রযোজনা ও পরিবেশনায় সিনেমাটিতে আদর, পূজা ছাড়াও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, যোজন মাহমুদ, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ।

২৫ তারিখে ক্যামেরা ওপেন হলেও শুটিংয়ের উদ্দেশ্যে পুরো ইউনিট ঢাকা ছেড়েছে দুদিন আগেই। শুটিং ও নায়িকা পরিবর্তন প্রসঙ্গে সিনেমার পরিচালক আলোক হাসান জানান, ‘একাধিক কারণে আমরা নায়িকা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। তবে পেছনের বিষয় নিয়ে আর কিছু বলতে চাই না। তবে আমি মনে করি পূজা চেরিকে এই প্রজেক্টে যুক্ত করতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের। এখন দ্রুত কাজটি শেষ করতে চাই।’

আদর আজাদ বলেন, ‘আসলে গত চার মাস যাবত এই প্রজেক্টের সঙ্গে ওঠাবসা। মাঝখানে কেবল পিনিকের শুট করেছি। অবশেষে ক্যামেরা ওপেন হচ্ছে, গোটা ইউনিট, প্রোডাকশন কাজটা নিয়ে দারুণ আশাবাদী।’

পূজা চেরি বলেন, ‘অলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। এনাউন্সমেন্ট টিজারে ভিন্ন কাস্টিংয়ের কারণে আমি নিজেও কাজটি করতে চাইনি। তবে পরবর্তীতে টিম আমাকে বুঝাতে সমর্থ হয়, আমারও গল্পটি পছন্দ হওয়ায় রাজি হয়ে যাই। স্ক্রিপ্ট ডক্টরিং ও রিডিং সেশনে গল্পটিও ভিন্নমাত্রা পেয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

বিশ্ব রক্তদাতা দিবস আজ

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

১০

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

১১

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

১২

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

১৪

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

১৫

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

১৬

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১৭

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১৮

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১৯

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

২০
X