বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ নয়, বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে চাই: ফারিয়া

নুসরাত ফারিয়া মাজহার। ছবি : সংগৃহীত
নুসরাত ফারিয়া মাজহার। ছবি : সংগৃহীত

২০১৮ সালের এপ্রিলে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মাজহারের কণ্ঠে ‘পটাকা’ শিরোনামের গানটি। প্রকাশের পরপরই গানটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে এই গান এবং নিজের সংগীত ক্যারিয়ার নিয়ে খোলামেলা আলোচনা করেন নুসরাত ফারিয়া। সেখানে তিনি জানান, ‘পটাকা’ গানটি করার পেছনে মূল অনুপ্রেরণা ছিলেন সংগীতশিল্পী প্রিতম হাসান। তিনি বলেন, ‘প্রিতমের কারণেই মূলত গানটি করা। শুরুতে ভাবছিলাম, দেশের শ্রোতারা কীভাবে এটি গ্রহণ করবেন, তবে প্রিতমের উৎসাহেই আমরা গানটি শেষ করি।’

গানটি প্রকাশের পর নানা ধরনের মতামত ও সমালোচনা আসে। এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, 'ইউটিউবে আমার গানটির পরেই থাকে অনান্ন বলিউডের হিট গানগুলো। আমি প্রতিযোগিতা করি সেই দর্শকদের সঙ্গে, যারা বলিউডের গান নিয়মিত শোনেন। ধরুন, আমার গানটির পরই দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া কিংবা কৃতি স্যাননের গান দেখানো হচ্ছে—তাহলে কেউ কি সেটি বন্ধ করতে পারবে? না, পারবে না।’

নুসরাত আরও বলেন, ‘আমি শুধু বাংলাদেশ বা ভারতীয় সংগীত ইন্ডাস্ট্রির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করি না, বরং এটি বৈশ্বিক প্রতিযোগিতা। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি আন্তর্জাতিকভাবে নিজেকে কতটা তুলে ধরতে পারছি।’

অভিনেত্রী আরও বলেন, ‘গানটি করার সময় আমি দ্বিধায় ছিলাম, শ্রোতারা কীভাবে নেবে! তখন প্রিতম বলল, ‘আপু, এটি করুন।’ এরপর আমি গানটি গাওয়ার সিদ্ধান্ত নিই।’

ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে নুসরাত ফারিয়া অভিনীত ‘জ্বীন-৩’ সিনেমা। ইতোমধ্যে সিনেমাটির ‘কন্যা’ ও ‘ব্যবধান’ শিরোনামে গান প্রকাশিত হয়েছে। যা দর্শক-শ্রোতা থেকে শোবিজ তারকাসহ সর্বত্র ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

১০

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

১১

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

১২

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১৪

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৫

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১৬

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৭

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৮

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৯

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

২০
X