বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তির প্রথম দিনই পাইরেসির কবলে শাকিবের ‘বরবাদ’ 

মুক্তির প্রথম দিনই পাইরেসির কবলে শাকিবের ‘বরবাদ’। ছবি : সংগৃহীত 
মুক্তির প্রথম দিনই পাইরেসির কবলে শাকিবের ‘বরবাদ’। ছবি : সংগৃহীত 

এবারের ঈদের বহুল আলোচিত সিনেমা শাকিব খানের ‘বরবাদ’। তাই ছবিটি নিয়ে মুক্তির পর থেকেই শাকিব ভক্তদের উল্লাস চোখে পড়ার মতো। এর মধ্যেই এলো দুঃসংবাদ। জানা গেছে প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনই পাইরেসির কবলে পড়েছে বিগ বাজেটের এ সিনেমা।

‘বরবাদ’ সিনেমার একটি পোস্টারে শাকিব খান। ছবি : সংগৃহীত

‘বরবাদ’ সিনেমার পাইরেসি নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল এর প্রযোজক শাহরিন আক্তার সুমির। তাই পাইরেসি রোধের জন্য একটি কোম্পানিকে দায়িত্বও দিয়েছিলেন তিনি। তবে সেটি আর আটকানো যায়নি। এখন সিনেমার পুরো একটি কপি টেলিগ্রামে ঘুরছে।

টেলিগ্রামে ঘুরছে বরবাদের পুরো একটি কপি। ছবি : সংগৃহীত

এ তথ্য জানার পরই রাজধানীর গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি। চলছে মামলার প্রস্তুতি। তবে কারা সিনেমাটির পাইরেসি করেছে সে বিষয়ে পরিষ্কার কিছু জানাননি প্রযোজক।

ঈদুল ফিতরের দিন দেশের ১২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘বরবাদ’। এরপর থেকেই শাকিবভক্তদের মাঝে শুরু হয়ে যায় উৎসব। তবে পাইরেসির খবরটি সেই আনন্দে কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়েও রয়েছে টিম ‘বরবাদ’-এর দুশ্চিন্তা।

‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। ছবি : সংগৃহীত

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। এছাড়াও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ে একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

১০

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

১১

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

১২

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

১৩

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

১৪

মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

১৫

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

১৬

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

১৭

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

১৮

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

১৯

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

২০
X