বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হলো শাকিবের সিনেমা

অন্তরাত্মা সিনেমায় শাকিব খান ও দর্শনা বণিক। ছবি : সংগৃহীত
অন্তরাত্মা সিনেমায় শাকিব খান ও দর্শনা বণিক। ছবি : সংগৃহীত

এবারের ঈদে ঢালিউড সুপারস্টার শাকিব খানের দুটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এর মধ্যে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ মুক্তির প্রথম দিন থেকেই দারুণ সাড়া ফেলেছে। তবে দর্শক টানতে ব্যর্থ হয়েছে তার ‘অন্তরাত্মা’। তাই আপাতত স্টার সিনেপ্লেক্স এই সিনেমার কোনো প্রদর্শনী করছে না।

স্টার সিনেপ্লেক্সের প্রকাশিত সূচিতে ওয়াজেদ আলী পরিচালিত ‘অন্তরাত্মা’ (৩ এপ্রিল) পর্যন্ত বসুন্ধরা সিটি ও সনি স্কয়ারে দুটি করে প্রদর্শনী পায়। এরপর বুধবার (২ এপ্রিল) জানা যায়, মুক্তির দ্বিতীয় দিন স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে শাকিব খানের এই সিনেমাটি।

বিষয়টি নিয়ে স্টার সিনেপ্লেক্সের বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, ‘কোনো সিনেমা যদি দর্শক টানতে না পারে, আমরা তা নামিয়ে দর্শকের পছন্দের তালিকায় থাকা সিনেমার শো বাড়িয়ে দিই। ‘অন্তরাত্মা’ নামিয়ে বাকি সিনেমার শো বাড়ানো হয়েছে।’

শাকিবের ‘অন্তরাত্মা’ সিনেমাটি অনেক দিন ধরেই মুক্তির অপেক্ষায় ছিল। ২০২১ সালের ঈদুল ফিতরে মুক্তির প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে অজানা কারণে সিনেমাটি আর মুক্তি পায়নি। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দর্শনা বণিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১০

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১১

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১২

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৩

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৪

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৫

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৬

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৭

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

১৮

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

১৯

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

২০
X