সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

‘তাণ্ডব’ চালিয়ে লোকসানে সোহাগ সিনেমা হল  

‘তাণ্ডব’ চালিয়ে লোকসানে সোহাগ সিনেমা হল  

রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ চালিয়ে লোকসান পড়েছে ঘোড়াশাল ‘সোহাগ’ সিনেমা হল। ঈদের দিন ও দ্বিতীয় দিনে মোটামুটি টিকিট বিক্রি হলেও পরে দর্শক উপস্থিতি একদম নাই।

বিষয়টি নিয়ে সোহাগ’র ম্যানেজার মো. জসিম উদ্দিন কালবেলাকে বলেন, আমাদের ১৬০ আসলের হলে ঈদের দিন সব মিলিয়ে প্রায় ৩০০ টিকিট বিক্রি হয়েছিল। ঈদের পরের দিন বিক্রি হয়েছিল ৪০০টি টিকিট। এরপর আর দর্শক পাইনি। আজ (১৪ জুন) বেলা ১২টায় ১৮টি, বিকেল ৩ টায় ২৪টি এবং সন্ধ্যা ৬টায় ২০ টির মতো টিকিট বিক্রি হয়েছে।

তিনি আরও বলেন, প্রিয়তমা ছবির গল্পে একটা শক্তি ছিল ভালো গান ছিল। হল থেকে নামিয়ে দেওয়ার ২৫ দিন পর এসেও মানুষ প্রিয়তমা দেখতে চাইতেন। বরবাদ সিনেমা দিয়েও আমরা ভালো ব্যবসা করেছি। বরবাদের গানও অনেক ভালো ছিল। তুফানের ব্যবসা মোটামুটি ছিল। ৩ ছবির ধারেকাছে নাই তাণ্ডব।

জসিম উদ্দিন বলেন, তাণ্ডব ছবির গল্পের জোর নাই। জৌলুশ নাই। দর্শক সিনেমাটি তাই পছন্দ করেনি। ঈদের ছবি ৭ দিন না যেতেই পাইরেসি হয়েছে। এখন তো মানুষ বাসায় বসে তাণ্ডব দেখবে। হলে কে আসবে। আমাদের ব্যবসার লোকসান হয়ে গেল। অল্প কিছু টিকিট বিক্রি হচ্ছিল সেটাই আর হবে না।

তিনি আরও বলেন, প্রিয়তমার সময় দেখেছি যারা ২০-২৫ বছর হলে আসেনি তারাও সিনেমা দেখতে এসেছে। গল্পের জোর থাকলে দর্শক হলে আসে। প্রিয়তমা ও বরবাদের গান মানুষ পছন্দ করেছিল। কিন্তু তাণ্ডবের গানও ভালো হয়নি। সিঙ্গেল স্ক্রিনের জন্য লাইটিংও ঠিক ঠাক ছিল না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল কর্মীকে কোপানোর প্রতিবাদে ঢাকাগামী বাস চলাচল বন্ধ 

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১০

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১১

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১২

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৩

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৪

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৫

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৬

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৭

এনসিপির ফল উৎসবে হামলা

১৮

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৯

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

২০
X