বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বাবা দিবসে শাকিব ও ছেলেদের ঘিরে অপু-বুবলীর পাল্টাপাল্টি পোস্ট

বাবা দিবসে শাকিব ও ছেলেদের ঘিরে অপু-বুবলীর পাল্টাপাল্টি পোস্ট

বিশ্ব বাবা দিবসে ঢালিউডের জনপ্রিয় সুপারস্টার শাকিব খানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ভালোবাসার উষ্ণ এক উৎসব। দুই সন্তানের গর্বিত বাবা শাকিবের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলো ভাগ করে নিয়েছেন তার দুই প্রাক্তন স্ত্রী- অপু বিশ্বাস ও শবনম বুবলী।

রোববার (১৫ জুন) সকালে অভিনেত্রী অপু বিশ্বাস তার ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, শাকিব ও অপু দম্পতির সন্তান আব্রাহাম খান জয় বাবার কোলে বসে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে। পাশেই শাকিব খান মুগ্ধ হয়ে ছেলের গান শুনছেন, আর ক্যামেরার পেছন থেকে অপু উৎসাহ দিচ্ছেন ছেলেকে। শাকিব ছেলেকে বলেন, ‘ভেরি গুড’, আর মুখে থাকে গর্বিত হাসি। ভিডিওর ক্যাপশনে অপু লেখেন, ‘বাবা শব্দটা আসে অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা থেকে। বাবা-ছেলের এই সম্পর্কটায় যেন কারও কুনজর না লাগে।’

অপুর পোস্টের কিছুক্ষণ পরই আরেকটি সুন্দর পারিবারিক মুহূর্তের ভিডিও শেয়ার করেন চিত্রনায়িকা শবনম বুবলী। ভিডিওতে দেখা যায়, শাকিব খান ও তাদের সন্তান শেহজাদ খান বীর একসঙ্গে বসে সময় কাটাচ্ছেন। ঘুমঘুম চোখে শাকিব ছেলের সঙ্গে দুষ্টুমিতে মেতে উঠেছেন। বাবার প্রশ্ন, ‘তোমার বাবা কে?’, আর বীরের মিষ্টি জবাব মুহূর্তটি করে তোলে আরও হৃদয়গ্রাহী। পাশ থেকে বুবলী ছেলেকে বলেন, ‘বাবাকে পাপ্পা দাও তো।’ চুমুর আদান-প্রদানে আবেগ ছুঁয়ে যায় দর্শকদের মনে। ভিডিওর ক্যাপশনে বুবলী লেখেন, ‘যেমন বাবা, তেমন ছেলে। একজন বাবার ভালোবাসা তার সন্তানের অন্তরে চিরস্থায়ী হয়ে থাকে। বাবা দিবসে সব বাবাকে জানাই শুভেচ্ছা।’

এই দুই ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ দেখছেন পারিবারিক ভালোবাসার উজ্জ্বল উদাহরণ, আবার কারও মতে, এটি ব্যক্তিগত জীবনের এক নীরব প্রতিযোগিতা। তবে একাধিক সম্পর্ক ও ব্যক্তিগত টানাপড়েনের পরেও বাবা হিসেবে শাকিব খানের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা প্রশংসা কুড়াচ্ছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X