বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৩:১৬ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৫, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল মিষ্টি জান্নাতের দুবাই যাবার কারণ 

জানা গেল মিষ্টি জান্নাতের দুবাই যাবার কারণ 

অভিনয় জগতের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই প্রায় সময় খবরের শিরোনাম হন ঢাকাই চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। বর্তমানে দুবাইয়ে আছেন তিনি। দুবাইয়ের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমালোচনার মুখে পড়েছেন মিষ্টি। যা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় মিষ্টি জান্নাত। বেশ কিছুদিন আগে দুবাইয়ের সমুদ্র সৈকতে আবেদনময়ী অবতারে ধরা দিয়েছেন তিনি যা নজর কেড়েছে নেটিজেনদের।

শুধু তাই নয়, বুধবার নিজের ভেরিফাইড ফেসবুজ পেজে আরও কিছু ছবি শেয়ার করে ক্যাপশনে মিষ্টি লিখেছেন, ‘প্রকৃতি তোমাকে শাস্তি দেবে। আমি তো কেউ নই, তোমাকে কিছু দেওয়ার অধিকার নেই।’ যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে নানান রকম আলোচনা-সমালোচনা।

নেটিজেনরা মন্তব্য করছেন, কাকে উদ্দেশ্য করে এ নায়িকা এমন পোস্ট করলেন? আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ঠিক কী কাজে দুবাই গিয়েছেন এই নায়িকা?

এ প্রসঙ্গে দুবাই থেকে কালবেলাকে মিষ্টি বলেন, ‘দুবাইতে পাঁচ দিন হয় এসেছি। এখানে আমার একটি ক্লিনিক আছে। আরেকটি ক্লিনিক উদ্বোধন করবো। নতুন এই ক্লিনিকটির কাজ প্রায় শেষ। সামনের মাস থেকেই ক্লিনিকটি চালু হবে বলে আশা করছি।’

তিনি আরও বলেন, ‘এছাড়াও এখানে আমার ফ্যামিলি বিজনেস আছে। এবং আমারও প্রতি মাসে ভ্যাকেশনের প্রয়োজন হয়। আর দুবাই হলো ভ্যাকেশনের জন্য পারফেক্ট জায়গা। এই জন্যই দুবাইতে আসা।’

ছবি ভাইরাল হওয়া প্রসঙ্গে মিষ্টি জানান, তিনি ঘুরতে ও আনন্দ করতে ভালোবাসেন। কারো কথা শোনার মতো সময় নেই তার। এতে কে কি বললো তাতে মিষ্টির কিছু আসে যায় না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X