বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫১ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মানুষের রুচিকে নষ্ট করছি আমরা : দিলারা জামান

অভিনেত্রী দিলারা জামান। ছবি : সংগৃহীত
অভিনেত্রী দিলারা জামান। ছবি : সংগৃহীত

বর্তমান নাটকের দৃশ্য ও সংলাপ নিয়ে দর্শক ছাড়াও আপত্তি রয়েছে অভিনয়শিল্পীদের মধ্যে। এর পক্ষে-বিপক্ষে মাঝেমধ্যেই মতামত জ্যেষ্ঠ তারকা থেকে শুরু করে নতুনরাও।

বর্তমানের কিছু নাটকের ভাষা ও দৃশ্য নিয়ে আপত্তি রয়েছে অভিনেত্রী দিলারা জামানের। কালবেলাকে তিনি খুলে বলেছেন নিজের আক্ষেপের কথা।

অভিনেত্রী বলেন, ‘ওসব নাটকের একেকটা যখন চোখের সামনে আসে তখন আমার খুব লজ্জা লাগে। ওখানে যেসব দেখনো হচ্ছে সেগেুলো কি আমাদের জীবনের গল্প? কীসব তুলে ধরছি আমাদের দর্শকদের কাছে? মানুষের রুচিকে নষ্ট করছি আমরা। যে রকম দেখনো হচ্ছে, দর্শকের রুচি সে রকমই গড়ে উঠছে। কেমন অশ্লীল কথাবার্তা! কেমন রংঢং! এগুলো কোন সামাজের চিত্র? এগুলো কি বাঙালি সমাজ? এগুলো কি আমাদের ঐতিহ্য? আমাদের সংস্কৃতি? জানি না। আমি এগুলো দেখে বিরক্ত হই। হয়তো আমি বৃদ্ধ মানুষ বলে এসব দেখে বিরক্ত হই।’

আক্ষেপ করে দিলারা জামান বলেন, ‘জানুক আর না জানুক অভিনয়টাকে পেশা হিসেবে নিয়ে নিচ্ছে! এখন লাখ লাখ ভিউ দেখে মানুষের ভেতর একটা অহমিকাও চলে আসে।’

তিনি আরও বলেন, ‘এখনকার অভিনয়শিল্পীরা হয়তো অনেক বেশি জানে; হয়তো অনেক শিখে এসেছে তাই অভিনয়কে এত সহজভাবে নেয়। আমরা তো এখনো বলি আগে স্ক্রিপ্ট দাও, চরিত্রটা পড়ি। অন্য চরিত্রের সঙ্গে আমার যে সম্পর্ক সেটা আমাকে বুঝতে হবে আগে। যা হোক, এখন আমাদের সময় তো চলে গেছে। এখন নতুন ধারা, নতুন জীবন, নতুন পছন্দ।

আগের মতো নাটক না হওয়ার বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘অনেকে বলে আগের মতো নাটক হয় না। আগের মতো নাটক কেন হবে? মনমানসিকতাই তো বদলে গেছে। একটা নাটক যে অনেকখানি প্রভাব ফেলতে পারে সেটা এখন অস্বীকার করা হয়। সেগুলোকে এখন অনেকে মেনে নিতে চায় না।’

পরিবারের সবা্ই মিলে টেলিভিশনের সামনে বসে নাটক দেখার সেই আনন্দময় সময়ের স্মৃতি টেনে দিলারা জামান বলেন, ‘সবাই একসঙ্গে বসে নাটক উপভোগ করার পারিবারিক বন্ধনগুলোও চলে গেছে। এখন নাটক দেখার সময়ও নেই মানুষের।’

নিজের পাওয়া-না পাওয়ার ফিরিস্তি টেনে অভিনেত্রী বলেন, ‘আমি যে কাজটাকে ভালোবেসে করেছি সেটা হলে অভিনয়। ভালোবাসা থেকেই অভিনয়ে এসেছিলাম। পেশা হিসেবে নিয়ে দেখলাম বাঁচাই মুশকিল। আমি কিছু কাজ করতে চাই যেগুলো মানুষের মনে থাকবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X