বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০১:১১ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

চঞ্চলের নায়িকা হবেন স্বস্তিকা?

চঞ্চল চৌধুরী ও স্বস্তিকা। ছবি : সংগৃহীত
চঞ্চল চৌধুরী ও স্বস্তিকা। ছবি : সংগৃহীত

বাংলাদেশি সিনেমায় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি বাঁধতে পারেন ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। আগামী নভেম্বরে এ ছবির শুটিং শুরুর কথাও শোনা যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমে চাউর হয়েছে এমন খবর।

শোনা যাচ্ছে, বাংলাদেশে নতুন ছবির প্রস্তাব পেয়েছেন স্বস্তিকা। তবে সিনেমাটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা কি না, তা জানা যায়নি। এমনকি জানা যায়নি ছবিটির নামও। ইতোমধ্যে এই সিনেমা করতে সম্মত হয়েছেন অভিনেত্রী স্বস্তিকা। গুঞ্জন উঠেছে, ছবিতে স্বস্তিকার বিপরীতে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। গুঞ্জন সত্যি হলে এ সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধবেন চঞ্চল-স্বস্তিকা।

আরও শোনা গেছে, ইতোমধ্যে স্বস্তিকাকে সিনেমার জন্য অগ্রিম টাকাও দিয়েছেন প্রযোজক। চঞ্চল চৌধুরী এখনো দিনক্ষণ দিতে পারেননি। তবে এ বিষয়ে কিছুই জানেন না অভিনেতা চঞ্চল। তিনি জানান, অনেকেই কাজের প্রস্তাব দেন। সাম্প্রতিক সময়ে কলকাতার ৮-১০ জন নির্মাতার সঙ্গে কথা চলছে তার। কিন্তু কারও সঙ্গে ফাইনাল হয়নি কিছুই।

ভারতীয় পত্রিকায় প্রকাশিত খবরের বিষয়ে অভিনেতা চঞ্চলের ভাষ্য, পত্রিকাটি এমন একটি খবর ছাপিয়েছে, সেখানেও কোনো তথ্য নেই। চঞ্চল চৌধুরীকে তারা কিছু জিজ্ঞাসা করেনি। ফলে অভিনেতা চঞ্চল নিজেই বিভ্রান্তির মধ্যে পড়েছেন! উল্টো তিনিই প্রশ্ন করেছেন, ‘আমি ও স্বস্তিকা আসলে কোনো নির্মাতার সিনেমা করছি? গল্পটাই বা কেমন!’

জানা গেছে, বর্তমানে কলকাতায় আছেন স্বস্তিকা। এক মাসের বিরতি নিচ্ছেন তিনি। শারীরিক কিছু সমস্যার জন্য আগামী সপ্তাহে একটি অস্ত্রোপচার হবে। এরপর আবারও এক মাস বিশ্রাম নিয়ে তবেই কাজে ফিরবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X