বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৫:৫১ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

চূড়ান্ত হলো শাকিব খানের নতুন সিনেমা

চূড়ান্ত হলো শাকিব খানের নতুন সিনেমা। ছবি : সংগৃহীত
চূড়ান্ত হলো শাকিব খানের নতুন সিনেমা। ছবি : সংগৃহীত

ঢালিউডের মেগাস্টার শাকিব খান আগামী বছরের (২০২৬) ঈদুল ফিতরকে লক্ষ্য করে একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। বুধবার (২ জুলাই) রাতে এই চুক্তি সম্পন্ন হয়। সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে এটি পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদ।

আবু হায়াত মাহমুদ, যিনি আড়াই শতাধিক নাটক, একাধিক ওটিটি কনটেন্ট এবং টিভিসি-ডকুফিল্ম নির্মাণের জন্য পরিচিত, এবারই প্রথম শাকিব খানকে নিয়ে বড় পর্দার সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন।

নতুন এ সিনেমাটি প্রযোজনা করছে ‘ক্রিয়েটিভ ল্যান্ড’। এর মাধ্যমে শিরিন সুলতানা প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখালেন। জানা গেছে, সিনেমাটির গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন এবং চিত্রনাট্য তৈরি করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন।

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা আবু হায়াত মাহমুদ বিস্তারিত কিছু জানাতে চাননি। তিনি শুধু বলেছেন, “এটা হবে একটি অ্যাকশন ফিল্ম, যেটি দর্শক ‘লার্জার দ্যান লাইফ’ হিসেবে বড় পর্দায় দেখতে পাবেন। সবেমাত্র আমরা শাকিব ভাইকে গতকাল চুক্তিবদ্ধ করিয়েছি। সিনেমার নাম, অন্যান্য অভিনেতা-অভিনেত্রী কারা থাকবেন, সেগুলো আগামীতে জানানো হবে।” এই ঘোষণার পর থেকেই শাকিব ভক্তদের মধ্যে দারুণ উত্তেজনা তৈরি হয়েছে।

কালবেলা/এমএ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X