বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

শাকিব যাচ্ছেন আমেরিকা, মিষ্টি লিখলেন ‘সি ইউ সুন’

মিষ্টি জান্নাত ও শাকিব খান। ছবি : সংগৃহীত
মিষ্টি জান্নাত ও শাকিব খান। ছবি : সংগৃহীত

আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এর আগে বেশ কয়েকবার শাকিব খানের সঙ্গে সামাজিকমাধ্যমে ছবি পোস্ট করে হয়েছেন খবরের শিরোনাম। এবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শুধু শাকিবের ছবি শেয়ার করে জন্ম দিলেন আলোচনার।

শেয়ার করা ছবির ক্যাপশনে মিষ্টি লিখেছেন ‘সি ইউ সুন’। এরপরই তার এমন পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তারপর মন্তব্য বক্সে একের পর এক প্রতিক্রিয়া জানাতে থাকেন তার অনুসারীরা।

শাকিবের এই ছবিটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন মিষ্টি। ছবি : সংগৃহীত

এর আগে একই ছবি শাকিব খান নিজেও তার সামাজিকমাধ্যমে শেয়ার করেন। তারপরই জানা যায়, ঢাকাই সিনেমার এই নায়ক যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।

এর আগেও শাকিব খানের সঙ্গে সামাজিকমাধ্যমে ছবি শেয়ার করেন এই নায়িকা। ছবি : সংগৃহীত

এদিকে শাকিবের যুক্তরাষ্ট্র সফর নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। কারণ, শাকিব খান প্রায়ই ইন্টারন্যাশনাল ছবি করার কথা বলেন। শুধু তা-ই নয়, বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবরও আগ্রহ প্রকাশ করেছিলেন শাকিব খানকে নিয়ে একটি হলিউড ছবি নির্মাণের। সে সময় তিনি জানিয়েছিলেন, স্ক্রিপ্ট রাইটিংয়ের কাজ চলছে এবং শাকিব খান যুক্তরাষ্ট্রে গেলেই চূড়ান্ত হবে সবকিছু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১০

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১১

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১২

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৩

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৪

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৫

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X