বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

আলীর ট্রেলারে ইরফানের ঝলক

ইরফান সাজ্জাদ। ছবি : সংগৃহীত
ইরফান সাজ্জাদ। ছবি : সংগৃহীত

ট্রেলারের শুরুতেই একটি রহস্যময় কণ্ঠস্বর শোনা যায়, ‘ভিকটিম খুব নৃশংসভাবে খুন হয়েছে। এটা দেশের মানুষের কাছে যেমনি ভয়, তেমনি আতঙ্কের।’ এ বাক্যটি শেষ না হতেই শোনা যায় এক অট্টহাসি, যা মুহূর্তেই পরিবেশ পাল্টে দেয়। এরপরের দৃশ্যটি দর্শকদের চমকে দেয়- কাঠগড়ায় দাঁড়িয়ে বোবা ইরফান সাজ্জাদ এক তরুণীর দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। তার চোখে ভয়, রাগ এবং অসহায়ত্ব স্পষ্ট ফুটে ওঠে।

এরপর একজন উকিলকে বলতে শোনা যায়, ‘ইওর অনার, সে একজন সিরিয়াল কিলার,’ যা গল্পের রহস্য আরও বাড়িয়ে তোলে। আরেকটি দৃশ্যে ইরফানকে প্রশ্ন করা হয়, ‘তোর নাম কী আসলেই আলী?’ এর পরপরই শুরু হয় ধামাকা অ্যাকশন দৃশ্য, যেখানে ইরফানকে সম্পূর্ণ ভিন্নরূপে দেখা যায়। জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগরকেও ট্রেলারে দেখা যায়, যিনি বলেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে শুধু কাগজের আইন এবং সাক্ষীদের জবানবন্দি যথেষ্ট নয়।’ ট্রেলারের শেষ ভাগে একের পর এক অ্যাকশন দৃশ্য দর্শকদের মনে গভীর ছাপ ফেলে।

বিপ্লব হায়দার পরিচালিত ‘আলী’ সিনেমাটি ভাই-বোনের ভালোবাসার এক মানবিক আখ্যান। পাহাড়ের কোলে বেড়ে ওঠা দুই ভাই-বোন আলী (ইরফান সাজ্জাদ) এবং রশ্মির (মিলিতা মেহজাবিন অর্পা) বিয়োগান্তক অথচ অনুপ্রেরণামূলক গল্প নিয়ে এই চলচ্চিত্র নির্মিত হয়েছে। রশ্মি ঢাকায় পড়াশোনা করে স্বাবলম্বী হতে চায়, কিন্তু তার ভাই আলী শহরের অনিরাপদ পরিবেশ থেকে তাকে দূরে রাখতে চায়।

এক ভয়াবহ দুর্ঘটনায় এই দুই আত্মার আত্মীয় বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাকপ্রতিবন্ধী আলী এরপর বেঁচে থাকার এক কঠিন সংগ্রামে নামে। নির্যাতন, নিঃসঙ্গতা, অবিচার আর ঘৃণার মাঝেও সে হার মানে না। অন্যদিকে, রশ্মিও ভাইয়ের জন্য অপেক্ষা করে, তাকে খোঁজে এবং তার জন্য লড়াই করে। এই চলচ্চিত্রটি ভাই-বোনের ভালোবাসার এক অন্যরকম গল্প তুলে ধরেছে, যেখানে শব্দের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে মানবিক সম্পর্ক।

ইরফান সাজ্জাদ এবং মিলিতা মেহজাবিন অর্পা ছাড়াও ‘আলী’ সিনেমায় অভিনয় করেছেন কাজী হায়াৎ, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, শওকত সজল, পারভেজ সুমন, নোমিরা আহমেদসহ আরও অনেক জনপ্রিয় তারকা। এটি পরিচালক বিপ্লব হায়দারের দ্বিতীয় চলচ্চিত্র, এর আগে তিনি ‘ভয়াল’ নির্মাণ করেছিলেন।

অভিনেতা ইরফান সাজ্জাদ এই সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী। তিনি বলেন, ‘এই সিনেমাটি আমার ক্যারিয়ারের সেরা কাজ হতে যাচ্ছে। ভাই-বোনের ভালোবাসার এ এক অন্যরকম গল্প। আমরা সবাই অনেক চেষ্টা করেছি। কাজটি নিয়েও অনেক আশাবাদী। আশা করি দর্শক আমাদের কাজটি অনেক পছন্দ করবেন।’

‘আলী’ চলচ্চিত্রটি দর্শকদের মাঝে ভাই-বোনের অটুট বন্ধন এবং প্রতিকূলতার মাঝেও টিকে থাকার এক অসাধারণ বার্তা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। খুব শিগগির চলচ্চিত্রটি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সোহেলকে বাঘের খাঁচায় ছেড়ে দিন’

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দিপুমণি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১০

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১১

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১২

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৩

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৪

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৫

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৬

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৭

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৮

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৯

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

২০
X