বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৮:১৩ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

‘আলী’ ভাইবোনের ভালোবাসার এক মানবিক আখ্যান

‘আলী’ ভাইবোনের ভালোবাসার এক মানবিক আখ্যান। ছবি : সংগৃহীত
‘আলী’ ভাইবোনের ভালোবাসার এক মানবিক আখ্যান। ছবি : সংগৃহীত

পাহাড়ের কোলে বেড়ে ওঠা দুই ভাইবোন আলী ও রশ্নির বিয়োগান্তক অথচ অনুপ্রেরণামূলক গল্প নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘আলী’। বিপ্লব হায়দার পরিচালিত এই সিনেমায় ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ এবং রশ্নির চরিত্রে আছেন মিলিতা মেহজাবিন অর্পা। তাদের সঙ্গে আরও অনেক তারকা শিল্পী এই চলচ্চিত্রে অভিনয় করেছেন।

রশ্নি স্বপ্ন দেখে ঢাকায় পড়াশোনা করে স্বাবলম্বী হতে, কিন্তু তার ভাই আলী চায় না শহরের অনিরাপদ পরিবেশে তার বোন পা রাখুক। এক ভয়াবহ দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে পড়ে এই দুই আত্মার আত্মীয়। বাকপ্রতিবন্ধী আলী এরপর বেঁচে থাকার এক কঠিন সংগ্রামে নামে। নির্যাতন, নিঃসঙ্গতা, অবিচার আর ঘৃণার মাঝেও সে হার মানে না। অন্যদিকে, রশ্নিও ভাইয়ের জন্য অপেক্ষা করে, তাকে খোঁজে এবং তার জন্য লড়াই করে চলে। এই চলচ্চিত্র ভাইবোনের ভালোবাসার এক অন্যরকম গল্প তুলে ধরেছে, যেখানে শব্দের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে মানবিক সম্পর্ক।

নির্মাতা বিপ্লব হায়দারের যাত্রা শুরু হয়েছিল ক্যামেরা সহকারী হিসেবে। ছোট পর্দা থেকে তিনি বড় পর্দায় এসেছেন। তার প্রথম চলচ্চিত্র ‘ভয়াল’ মুক্তির পর এটি তার দ্বিতীয় বড় পর্দার কাজ ‘আলী’। খুব শিগগিরই চলচ্চিত্রটি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।

চলচ্চিত্রটি নিয়ে দারুণ আশাবাদী অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি বলেন, ‘এই সিনেমাটি আমার ক্যারিয়ারের সেরা কাজ হতে যাচ্ছে। ভাইবোনের ভালোবাসার এ এক অন্যরকম গল্প। আমরা সবাই অনেক চেষ্টা করেছি। কাজটি নিয়েও অনেক আশাবাদী। আশা করি দর্শক আমাদের কাজটি অনেক পছন্দ করবেন।’

‘আলী’ চলচ্চিত্রটি দর্শকদের মাঝে ভাইবোনের অটুট বন্ধন এবং প্রতিকূলতার মাঝেও টিকে থাকার এক অসাধারণ বার্তা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১০

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১১

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১২

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৩

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৪

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৫

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৬

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৭

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৮

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৯

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

২০
X