বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মিশা সওদাগরের জন্মদিনে বিশেষ ‘তারকা কথন’

মিশা সওদাগরের জন্মদিনে বিশেষ ‘তারকা কথন’ । ছবি : সংগৃহীত
মিশা সওদাগরের জন্মদিনে বিশেষ ‘তারকা কথন’ । ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের পর্দার ‘ত্রাস’ তিনি, অথচ বাস্তবে সজ্জন ও হাস্যোজ্জ্বল মানুষ। তিনি মিশা সওদাগর। বাংলা চলচ্চিত্রের এই শক্তিমান অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি আগামীকাল (৪ জানুয়ারি) ৬০ বছরে পা রাখছেন। ১৯৬৬ সালের এই দিনে পুরান ঢাকার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

জনপ্রিয় এই অভিনেতার জন্মদিন উপলক্ষে চ্যানেল আই আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘তারকা কথন’। বর্ণাঢ্য এই আয়োজনে মিশা সওদাগরের দীর্ঘ ক্যারিয়ারের স্মৃতিচারণ ও অজানা গল্প তুলে ধরা হবে।

জন্মদিনের বিশেষ আয়োজন চ্যানেল আইয়ের এই বিশেষ পর্বে মিশা সওদাগরকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করবেন বাচসাসের সাবেক সভাপতি আবদুর রহমান। এছাড়া তাকে শুভেচ্ছা জানাতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছটকু আহমেদ, চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং বাচসাসের সাধারণ সম্পাদক রাহাত সাইফুল।

অনুষ্ঠানে উঠে আসবে মিশা সওদাগরের অভিনয় জীবনের সংগ্রাম, সাফল্য এবং সহশিল্পীদের সঙ্গে কাজের নানা অভিজ্ঞতার কথা। বিশেষ করে শাকিব খান-অপু বিশ্বাস জুটির অধিকাংশ সিনেমার সফল খলনায়ক হিসেবে তার রসায়ন এবং নির্মাতাদের সঙ্গে তার সম্পর্কের দিকগুলো প্রাধান্য পাবে আড্ডায়।

এক নজরে মিশা সওদাগর : ১৯৮৬ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন মিশা। ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ ঘটে। তবে নায়ক নয়, খলনায়ক হিসেবেই তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। দীর্ঘ অভিনয়জীবনে ৮০০-এর বেশি চলচ্চিত্রে অভিনয় করে তিনি গড়ে তুলেছেন এক মাইলফলক।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন এবং ইন্ডাস্ট্রির উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১০

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১২

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৩

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৪

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৫

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৬

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৭

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৮

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৯

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

২০
X