বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সালমানের স্মৃতি এখনো শাবনুরকে কাঁদায়

সালমান শাহ ও শাবনুর। পুরোনো ছবি
সালমান শাহ ও শাবনুর। পুরোনো ছবি

চিত্রনায়ক সালমান শাহ। মারা গেছেন ২৭ বছর হয়ে গেছে। এরপরও তার মৃত্যু মেনে নিতে পারেনি অসংখ্য ভক্ত-দর্শকরা। আজও তাকে স্বরণ করা হয়। এ জন্যই মৃত্যুর ২৭ বছর পরও স্মৃতিকাতর হয়ে ওঠেন ভক্তরা।

সালমান শাহকে শুধু ভক্তরাই স্বরণ করে এমনটা না। তাকে মনে রেখেছেন অনেক সহকর্মী। বিশেষ করে ক্ষনজন্মা এই চিত্রনায়কের স্মৃতি আজও ভুলতে পারেনি জনপ্রিয় নায়িকা শাবনূর। সালমানের স্মৃতি এখনো শাবনুরকে কাঁদায়।

সালমান শাহর ২৭তম মৃত্যুবার্ষিকীতে সামাজিকমাধ্যমে এ অভিনেত্রী লিখেন, ‘কোথায় হারিয়ে গেলে সালমান? তোমার স্মৃতিগুলো আজও আমায় কাঁদায়।’

শাবনূর আরও লিখেন, ‘অমর নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী আজ (৬ সেপ্টেম্বর)। দীর্ঘ ২৭ বছর পর এখনো তাকে ভুলতে পারেনি চলচ্চিত্রাঙ্গনের মানুষ ও তার অনুরাগীরা। যেখানে আছো, ভালো থেকো স্বপ্নের নায়ক। তোমার আত্মার মাগফেরাত কামনা করছি।’

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন রোডে নিজের বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় বাদী হয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেন তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরিত করার আবেদন জানান তিনি।

২০২০ সালে এক সংবাদ সম্মেলনে সালমান শাহর মৃত্যুর রহস্য উন্মোচন করেছে বলে দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটির দাবি, সালমানকে হত্যা করা হয়নি, নায়িকা শাবনূরের সঙ্গে তার সম্পর্কের জের ধরে পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

১০

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

১১

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

১২

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

১৩

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

১৪

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

১৬

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

১৭

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

১৮

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

১৯

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

২০
X