কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার অ্যাকশন থ্রিলার সিনেমায় জায়েদ খান, নায়িকা কলকাতার

টাইগার সিনেমায় জায়েদ খানের সঙ্গে দেখা যাবে সায়ন্তিকাকে। এ বিষয়ে চুক্তি চূড়ান্ত করেছেন পরিচালক। ছবি : সংগৃহীত
টাইগার সিনেমায় জায়েদ খানের সঙ্গে দেখা যাবে সায়ন্তিকাকে। এ বিষয়ে চুক্তি চূড়ান্ত করেছেন পরিচালক। ছবি : সংগৃহীত

অ্যাকশন থ্রিলার গল্পের নতুন চলচ্চিত্রে (সিনেমা) চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। এবারও তার সঙ্গে থাকছেন কলকাতার নায়িকা সায়ন্তিকা। জায়েদ খানকে নায়ক হিসেবে পেয়ে খুশি তিনি। জানালেন, জায়েদ খানে মুগ্ধতার অনুভূতি।

বর্তমানে সায়ন্তিকাকে নিয়ে ‘ছায়াবাজ’ নামের একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন জায়েদ খান। তাজু কামরুল পরিচালিত এই ছবির মাধ্যম প্রথমবার জায়েদ-সায়ন্তিকা জুটি হয়েছেন। সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ করে সায়ন্তিকাকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঢাকায় ফেরেন জায়েদ খান।

ওই দিন বিকেলে বিমানবন্দরেই কামরুজ্জামান রুমান নতুন সিনেমায় চুক্তি করান। এক সিনেমার শুটিং শেষ হতে না হতেই জায়েদ খান আবারও সায়ন্তিকাকে সঙ্গে নিয়ে শুটিংয়ে ফিরছেন।

এ বিষয়ে কামরুজ্জামান রুমান বলেন, ‘আমার নতুন সিনেমার গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। নাম রেখেছি ‘‘টাইগার’’। এতে কাজ করার জন্য জায়েদ খানকে কয়েক দিন আগেই চুক্তিবদ্ধ করিয়েছি। আজ তার বিপরীতে নায়িকা হিসেবে সায়ন্তিকার সঙ্গে চুক্তি চূড়ান্ত করলাম। সায়ন্তিকা কলকাতায় চলে যাবেন। তার আগে বিমানবন্দরেই তাকে চুক্তি সই করাই। চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশে সিনেমাটির শুটিং শুরু করব। পাঁচ দিনের শুটিং বাংলাদেশে করার পর বাকি অংশের শুটিং হবে লন্ডনে।’

সিনেমাটিতে চুক্তিবদ্ধের ব্যাপারে জায়েদ খান বলেন, ‘সবাই জানেন সায়ন্তিকা আর আমি কক্সবাজারে ছায়াবাজ সিনেমার শুটিং করছি। প্রথম লটের শুটিং শেষ করে ঢাকায় ফেরামাত্রই পরিচালক রুমান ভাই আমাকে নতুন ছবি উপহার দিলেন। এই ছবিতেও কলকাতার সায়ন্তিকা থাকবেন।’

নতুন সিনেমায় জায়েদ খানকে পেয়ে খুশি সায়ন্তিকাও। তিনি বলেন, ‘প্রথম সিনেমাটির শুটিং করতে এসেই জায়েদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। দারুণ বন্ধুত্বপূর্ণ আচরণ তার। ওর ব্যবহারে আমি মুগ্ধ। তাই দ্বিতীয় ছবিতে চুক্তিবদ্ধ হতে খুব একটা ভাবতে হয়নি।’

গোল্ড মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হবে ‘টাইগার’। ২০২৪ সালের শুরুর দিকেই সিনেমাটি মুক্তির ইচ্ছে পরিচালকের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষিকাজে ব্যবহার করা প্যারাকুয়াট নিষিদ্ধ করছে ভারত

দলিল লেখক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

যাত্রীবেশে নারীকে কুপিয়ে ছিনতাই, হোতাসহ গ্রেপ্তার ২

ভারতের চেয়ে বাংলাদেশের পাট উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

স্থানীয় নির্বাচন / এবার মাঠকর্তাদের ভোটকেন্দ্র ঠিক করতে বলছে ইসি

ইন্ডাস্ট্রি বাদ দিলেও হার মানেননি গোবিন্দ

‘‎সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে’ 

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে নিষেধাজ্ঞা

মানব পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খালে গোসল করতে নেমে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

১০

রাজধানীতে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

১১

বিআইএন নিবন্ধন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি

১২

বন্যা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করেছে: ত্রাণমন্ত্রী

১৩

বন্যা-পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

১৪

হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সচিব জিয়াউল 

১৫

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

১৬

রাতারাতি ঢাকাকে বদলানো সম্ভব নয়, মেয়র-প্রশাসকও অসহায়: মির্জা ফখরুল

১৭

ব্যাংক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৭৪ শতাংশ

১৮

জীবনানন্দের ‘মাল্যবান’ থেকে মঞ্চে ‘সম্‌+সার’

১৯

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

২০
X