কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

পরীমণিকে নিয়ে কথা বলতে নারাজ তার সাবেক স্বামী

পরীমণি ও সৌরভ। ছবি : সংগৃহীত
পরীমণি ও সৌরভ। ছবি : সংগৃহীত

‘ভালো আছি, আমি কেশবপুরেই আছি’, নিজের হাল-হাকিকতের প্রশ্নে এমন জবাবই দিলেন ফেরদৌস কবীর সৌরভ। তিনি একাধারে খেলোয়াড় ও ব্যবসায়ী। রাজনীতির সঙ্গেও যুক্ত। তা ছাড়া ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী এই সৌরভ।

বর্তমানে যশোরের কেশবপুরে আছেন তিনি। কথার শুরুতেই জানান—পরীমণির বিষয়ে কোনো কথা বলতে চান না তিনি। তবে নিজের বিষয়ে মুখ খুলতে আপত্তি নেই। বললেন, ‘আপনাদের সবার দোয়ায় দিনকাল ভালোই কাটছে। আগে আমি ঢাকায় ফুটবল খেলতাম। বাবা মারা যাওয়ার পর আমি ঢাকায় আর ব্যাক করিনি। আমার বাবা পুলিশ অফিসার ছিলেন। তিনি মারা যাওয়ার পর মা একা হয়ে যান, অসুস্থ হয়ে পড়েন, তাই আর ঢাকায় ফিরিনি।’

স্থানীয় পর্যায়ে যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন সৌরভ। এ ছাড়া একটি ক্রীড়া একাডেমি পরিচালনা করছেন। সৌরভ বলেন, ‘স্থানীয় ফুটবল একাডেমির পরিচালক আমি। এ ছাড়া এগ্রিকালচারে ডিপ্লোমা করছি। পড়াশোনাও রানিং করেছি অনেক দিন গ্যাপ যাওয়ার পর। এভাবেই কাটছে।’

নিজের ব্যস্ততার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের পারিবারিক ব্যবসা আছে। লোকাল রুটে আমাদের গাড়ির ব্যবসা। সেগুলো আমিই দেখাশোনা করি। আমার বড়ভাই আছেন, তিনি ঢাকায় জব করেন, সময় দিতে পারেন না। আমিই সময় দিচ্ছি। এজন্যই আমি কেশবপুরে থাকি সবসময়। এর বাইরে আপাতত আর কোনো কিছুই করছি না। ঢাকায় ফেরার চিন্তা আপাতত নেই।’

সৌরভ আরও বলেন, ‘আমি আমাদের এখানে সামাজিক কিছু সংগঠনের সঙ্গে যুক্ত। আমাদের ক্রীড়া সংগঠনের নাম কেশবপুর কিংস ফুটবল একাডেমি। আমি সেটারই পরিচালক। কেশবপুর পাবলিক মাঠে আমাদের একাডেমি, সেখানে প্রাকটিস হয়। গত দুমাস আগে কয়েকজন বন্ধু মিলে একাডেমিটি চালু করেছি। খুলনা থেকে একজন কোচ আসেন, তিনি প্রাকটিস করান।’

শখের বসে গান-বাজনাও করেন সৌরভ। বললেন, গান-বাজনা আমার শখ। গান নিয়ে সেই অর্থে আমি কিছু করি না। বাসায় বসে গিটার বাজাই, গান বাজনা করি। গান নিয়ে সেভাবে কিছু করার ইচ্ছা নাই। এটা জাস্ট শখ। পারি এজন্য করি বাসায় বসে বসে।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দুই বছর প্রেমের পর ২০১২ সালের ২৮ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণিকে বিয়ে করেন ফেরদৌস কবীর সৌরভ। তখন দশম শ্রেণির ছাত্রী ছিলেন পরী। পরে তারা আলাদা হন। এক সময় সৌরভ দাবি করেছিলেন, পরীমণির একাধিক বিয়ে হলেও তাদের এখনো তালাক হয়নি। ২০১৬ সালে সর্বশেষ পরীমণির সঙ্গে মোবাইল ফোনে কথা হয় তার।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১০

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১১

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১২

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৩

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৪

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৫

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৬

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৭

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১৮

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৯

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

২০
X