বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

বড় পর্দায় আসছেন প্রভা

বড় পর্দায় আসছেন প্রভা

সাদিয়া জাহান প্রভা। দেশীয় শোবিজের এক উজ্জ্বল নাম। বিজ্ঞাপনে মডেল হয়ে রাতারাতি তারকা বনে যান প্রভা। এরপর নাটকের অভিনয় করেও তুমুল দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি। বড় পর্দায় কাজের কথা অনেকবার শোনা গেলেও সেটি হয়ে উঠছিল না। বিরতির পর কাজে ফিরেই বড় পর্দায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন প্রভা। একসঙ্গে দুটি সরকারি অনুদানের সিনেমায় কাজ করছেন তিনি।

ঝুমুর আসমা জুঁইয়ের সরকারি অনুদানে নির্মিতব্য সিনেমার নাম ‘দুই পয়সার মানুষ’। এরই মধ্যে এ সিনেমার এক দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন প্রভা। শিগগির দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নেবেন। সিনেমাটিতে প্রভার সহশিল্পী এ বি এম সুমন।

এদিকে গতকাল শনিবার থেকে গাজীপুরের হোতাপাড়ায় সরকারি অনুদানে নির্মিত ‘দেনা পাওনা’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন প্রভা। রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক সাদেক সিদ্দিকী। এতে নিরুপমা চরিত্রে পর্দায় আসবেন প্রভা। তার সহশিল্পী চিত্রনায়ক মামনুন হাসান ইমন।

দুই সিনেমায় কাজ প্রসঙ্গে প্রভা বলেন, এর আগেও চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু শেষ পর্যন্ত ব্যাটে বলে মিলেনি। এমনও হয়েছে, সবকিছু চূড়ান্ত হওয়ার পর শুটিংয়ের আগের দিন বাদ পড়েছি এবং পারিবারিক কারণেও করতে পারিনি। সিনেমাটি সে সময় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। সেই সিনেমার গান এখনো মানুষের মুখে মুখে। অনেক দিন আগেই এ সিনেমা দুটির সঙ্গে যুক্ত হয়েছি। তবে আগেভাগে জানাতে চাইনি পলিটিক্সের ভয়ে। যে কারণে শুটিংয়ে অংশ নিয়ে সুখবরটি সবার সঙ্গে ভাগ করলাম। দুটি সিনেমাতেই নতুন দুটি চরিত্রে দর্শকরা আমাকে দেখতে পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১০

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১১

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১২

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৩

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৪

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৫

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১৬

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৭

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৮

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৯

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

২০
X