বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে বিরাট সম্মানের : মেহজাবীন

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবি : সংগৃহীত
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবি : সংগৃহীত

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ২০০৯ সালের ২২ জানুয়ারি ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’-এ সেরা সুন্দরী নির্বাচিত হন তিনি। তার কাছে দিনটি তাই আজও স্মরণীয়। এবার সেই প্রতিযোগিতায় মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

বিষয়টি নিয়ে মেহজাবীন কালবেলাকে নিজের অনভূতির কথা জানিয়েছেন। শুরুতেই তিনি বলেন, ‘যখন লাক্স সুপারস্টার টিম আমাকে এই সিজন-এ একজন মেন্টর হিসেবে দায়িত্ব দেওয়ার প্রস্তাব করল, আমি সত্যিই বিস্মিত হয়েছিলাম। কারণ আমার বিশ্বাসই হচ্ছিল না, যা শুনছি তা সত্যি। আমরা সবাই দেখেছি, গত কয়েক সিজন-এ বিচারকরা ছিলেন অনেক বেশি সিনিয়র, অভিজ্ঞতায় সমৃদ্ধ, এক কথায় কিংবদন্তি ব্যক্তিত্বরা। আর এই বছর যখন আমাকে প্রস্তাব দেওয়া হলো, তখন সত্যিই কিছুটা অবাক হয়েছিলাম।’

মেহজাবীন আরও বলেন, ‘কিন্তু পরে যখন আমি টিমের সঙ্গে বসি, তখন বুঝতে পারি যে, তারা এ বছরের ধারণাটিই সম্পূর্ণ পরিবর্তন করেছে। এবার আমরা বিচারক নই, আমরা মেন্টর—যারা প্রতিযোগীদের শেখাবেন, গাইড করবেন। এবার আমরা প্রতিযোগীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি, তাদের শেখাচ্ছি, মেন্টরিং করছি, যাতে তারা গ্র্যান্ড ফিনালের পর নিজেদের যাত্রা শুরু করার জন্য পুরোপুরি প্রস্তুত হতে পারে।

এরপর দায়িত্ব পাওয়া নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘এই বছরের ধারণা একটু আলাদা, আর এত বড় দায়িত্ব পাওয়া আমার জন্য নিঃসন্দেহে এক বিরাট সম্মান। সত্যি বলতে, আমি নিজেও কখনো কখনো নার্ভাস বোধ করি, যা এপিসোডগুলোতেও কিছুটা বোঝা যায়। কারণ, যখনই আমি প্রতিযোগী মেয়েদের দেখি, আমার নিজের কথা মনে পড়ে যায়—কতটা দুর্বল প্রতিযোগী ছিলাম আমি, যখন লাক্স-এ অংশ নিয়েছিলাম। তাই আমি খুব ভালোভাবেই বুঝতে পারি, ওরা কী মানসিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, ওদের মনে কী ধরনের প্রশ্ন জাগছে—কারণ আমি নিজেও সেই একই পথ অতিক্রম করেছি।’

মেহজাবীনকে শেষ দেখা গেছে ‘প্রিয় মালতী’ সিনেমায়। এই সিনেমা দিয়ে তিনি ঢালিউডে নাম লিখিয়েছেন। এটি নির্মাণ, গল্প ও চিত্রনাট্য করেছেন শঙ্খ দাশগুপ্ত। এতে মেহজাবীন নাম ভূমিকায় অভিনয় করেছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X