মিনহাজ তুহিন, চট্টগ্রাম
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

‘মোবাইল তো হামলাকারীদের কাছে, ট্র্যাকিং করে কেন তাদের ধরা হচ্ছে না’

আহত ইমতিয়াজ আহমেদের মা শাহনাজ আমিন। ছবি : সংগৃহীত
আহত ইমতিয়াজ আহমেদের মা শাহনাজ আমিন। ছবি : সংগৃহীত

বুধবার বিকেল সাড়ে ৪টা। চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সামনে বসে থাকতে দেখা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে গুরুতর আহত ইমতিয়াজ আহমেদের মা শাহনাজ আমিনকে।

ছেলের এমন অবস্থা দেখে অনেকটা ভেঙে পড়েছেন তিনি। কিছুক্ষণ স্বাভাবিক থাকছেন, আবার কেঁদে উঠছেন। ইমতিয়াজের সহপাঠী ও বিভাগের শিক্ষকরা সান্ত্বনা দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করছেন।

কাছে গিয়ে সাংবাদিক পরিচয় দিতেই তিনি বলেন, ইমতিয়াজকে জখম করার পর মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নেয় হামলাকারীরা। তিনি প্রশ্ন রাখেন, মোবাইল তো তাদের (গ্রামবাসী) কাছে আছেই, ট্র্যাকিং করে কেন হামলাকারীদের ধরা হচ্ছে না?

রোববার দুপুরে স্থানীয় গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে ইমতিয়াজ ও সমাজতত্ত্ব বিভাগের আব্দুল্লাহ আল মামুনের মাথায় গুরুতর জখম পান। রাতেই অস্ত্রোপচারের পর তাদের লাইফ সাপোর্টে নেওয়া হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মামুনকে কেবিনে স্থানান্তর করা হলেও ইমতিয়াজের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। সর্বশেষ দুপুর আড়াইটার দিকে পার্কভিউ হাসপাতালে নিউরো সার্জন, নিউরো মেডিসিন ও মেডিসিনের পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড বসানো হয়।

পার্কভিউ হাসপাতালের জিএম তালুকদার জিয়াউর রহমান শরীফ বিকেলে কালবেলাকে বলেন, তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতে আমরা কাজ করছি। ইমতিয়াজের সিটি স্ক্যানে মাথায় রক্তক্ষরণ হচ্ছে দেখা গেছে। এই রক্তক্ষরণ বন্ধে একটা অপারেশনের প্রয়োজন। পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মতি দিলে আজ রাতেই অপারেশন করা হবে।

কান্নাজড়িত কণ্ঠে শাহনাজ আমিন বলেন, আমার ছেলের রক্তের বিনিময়ে বিশ্ববিদ্যালয়ে শান্তি ফিরুক। আমি আমার ছেলেকে উচ্চশিক্ষিত হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিল। এমন পরিণতি যেন আর কারও মায়ের সন্তানের না হয়।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি নিয়াজ মোর্শেদ রিপন কালবেলাকে বলেন, আমরা প্রতিদিনই হাসপাতালে আসছি। আমাদের শিক্ষার্থীরাও পালাক্রমে ২৪ ঘণ্টা অবস্থান করছে। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছি। আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য সবার কাছে দোয়া চাই। তারা সুস্থ হয়ে আবার ক্লাসরুমে ফিরে যাবে আমাদের এটাই চাওয়া।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X