কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ এএম
অনলাইন সংস্করণ

ধর্ষণের অভিযোগে জনপ্রিয় অভিনেতা গ্রেপ্তার

আশিস কাপুর। ছবি : সংগৃহীত
আশিস কাপুর। ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় হিন্দি টিভি সিরিয়াল অভিনেতা আশিস কাপুরকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছেন পুনে পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) পুনে থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

ভারতীয় গণমাধ্যম এই সময় অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, গত ১১ আগস্ট এক হাউস পার্টিতে অভিনেতা আশিস কপুরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। পরে ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ করলে সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।

আগস্টের মাঝামাঝি অভিযোগ দায়ের হলেও গ্রেপ্তারে দেরির কারণ জানতে চাইলে পুনে নর্থের পুলিশ কর্মকর্তা রাজা বান্থিয়া জানান, অভিযোগের পর থেকেই আশিস পলাতক ছিলেন। তবে তার গতিবিধি পুলিশের নজরদারিতে ছিল।

তিনি আরও জানান, আশিস প্রথমে গোয়াতে যান। তারপর সেখান থাকা যান পুনেতে। সেখান থেকে পুলিশের জালে ধরা পড়েন তিনি।

তবে, আশিসকে গ্রেপ্তার করা হলেও অভিযোগকারীর বয়ানে অসঙ্গতি রয়েছে বলে জানান তিনি।

প্রথমে অভিযোগকারী জানান, আশিসের আয়োজন করা পার্টিতে অন্য দুই ব্যক্তি তাকে ধর্ষণ করে। তবে সাত দিন পর, ১৮ আগস্ট তিনি বয়ান পরিবর্তন করে বলেন, আশিস একাই তাকে ধর্ষণ করেছেন।

এ ঘটনায় শুরুতে পুলিশ গণধর্ষণের মামলা দায়ের করেছে। তবে আশিসকে জিজ্ঞাসাবাদ শেষে পুরো বিষয়টি আরও পরিষ্কার হবে বলে ধারণা করা হচ্ছে।

আশিসের অভিনয় ক্যারিয়ার দীর্ঘদিনের। তিনি মূলত টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন। ‘লাভ ম্যারেজ’, ‘প্রতিজ্ঞা ২’, ‘নন্দিনী’-সহ একাধিক জনপ্রিয় সিরিয়ালে তাকে দেখা গেছে। বিশেষ করে ‘ইয়ে রিস্তা ক্যা কহেলতা হ্যায়’ ধারাবাহিকে নিখিল চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X