স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

অচেনা ধনকুবেরের কোটি টাকার উত্তরাধিকারী নেইমার!

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারের ঝুলিতে এবার যোগ হতে যাচ্ছে এক অচেনা ধনকুবেরের অগাধ সম্পদ! নিজেই বহু শতকোটি টাকার মালিক হয়েও আরও এক বিশাল সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার পথে দাঁড়িয়ে গেলেন ৩৩ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড। এমন অদ্ভুত ঘটনার কথা জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম ও’গ্লোবো।

অদ্ভুত এ ঘটনাটি রিও গ্রান্দে দো সুলের। সেখানকার ৩১ বছর বয়সী এক ব্যবসায়ী ২০২৩ সালের ১২ জুন নোটারি অফিসে আনুষ্ঠানিকভাবে উইল রেজিস্ট্রি করেছেন। সেই আইনি নথিতেই উল্লেখ—তার মৃত্যুর পর সব সম্পত্তি, যার মধ্যে রয়েছে বহু প্রপার্টি, শেয়ার এবং বিনিয়োগ—সবকিছুর একমাত্র উত্তরাধিকারী হবেন ব্রাজিলিয়ান আইকন নেইমার জুনিয়র।

তবে প্রশ্ন উঠেছে কেন নেইমারকে বেছে নিলেন তিনি? নিজেকে গোপন রাখার শর্তে উইল তৈরির এজেন্ট জানান, ‘আমি নেইমারকে পছন্দ করি। তার সঙ্গে নিজেকে মেলাতে পারি। আজকের দিনে খুব কম মানুষই স্বার্থহীন—নেইমার তাদের একজন।’

এ ছাড়া ওই ব্যবসায়ী উল্লেখ করেছেন নেইমারের পারিবারিক সম্পর্কের কথা: ‘তার বাবার সঙ্গে যে সম্পর্ক, তা আমাকে মনে করিয়ে দেয় আমার প্রয়াত বাবার সঙ্গে আমার সম্পর্ককে।’

তবে নেইমারের ঘনিষ্ঠ সূত্র জানায়, এ বিষয়ে তারা এখনো কোনো আনুষ্ঠানিক নোটিশ পাননি। আপাতত তিনি জাতীয় দলে ফেরার স্বপ্নে মনোযোগী এবং ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছেন।

তবে যে মানুষটি নেইমারকে নিজের সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হিসেবে বেছে নিলেন, তিনি ফুটবলারের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত নন। ফলে প্রশ্ন জাগছে—কেন এত বিশাল আস্থা শুধু নেইমারের প্রতি?

একে নিছক কাকতালীয় বলা যায় না। হয়তো নেইমারের জনপ্রিয়তা ও ব্যক্তিত্ব কোনো এক অচেনা ভক্তের জীবনে রেখে গেছে অমোচনীয় ছাপ। এখন দেখার বিষয়, এই অদ্ভুত উইল কার্যকর হলে নেইমারের জীবনে নতুন অধ্যায় কীভাবে শুরু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১০

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১১

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১২

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৩

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৪

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৫

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১৬

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১৭

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১৮

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১৯

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

২০
X