কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

পুরোনো আইফোন ব্যবহারকারীদের জন্য বড় সুখবর!

ছবি : রয়টার্স
ছবি : রয়টার্স

প্রতি বছরের সেপ্টেম্বরে নতুন মডেলের আইফোন আনার ঘোষণা দিয়ে থাকে অ্যাপল। এই ধারাবাহিকতায় চলতি বছরেরও নতুন মডেলের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি অ্যাপল জানিয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর নতুন মডেলের আইফোনটি উন্মোচন করা হবে। ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির কুপারটিনোতে কোম্পানির প্রধান কার্যালয়ে হবে এই বছরের উন্মোচন অনুষ্ঠান।

নতুন সিরিজে থাকবে চারটি মডেল—আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স। এর মধ্যে সবচেয়ে বেশি দৃষ্টি কাড়বে প্রো মডেলগুলো।

জানা গেছে, আইফোন ১৭ সিরিজের সঙ্গে উন্মোচন হবে নতুন প্রজন্মের অপারেটিং সিস্টেম আইওএস ২৬-ও। আর এ কারণেই পুরোনো একাধিক মডেলের আইফোন ব্যবহারকারীর জন্য মিলছে নতুন সুখবর।

ধারণা করা হচ্ছে, বহুল আলোচিত আইওএস ২৬ উন্মুক্তের আগে অ্যাপল শেষবারের মতো আইওএস ১৮ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ আনতে পারে। ফলে একাধিক পুরোনো মডেলের আইফোনে নতুন সংস্করণের আইওএস ব্যবহার করা যাবে।

প্রথমে ধারণা করা হয়েছিল, আইওএস ১৮.৬ হবে এই সংস্করণের শেষ আপডেট। কিন্তু নিরাপত্তার ঝুঁকি বিবেচনা করে আইওএস ১৮.৭ নামে আরও একটি সংস্করণ উন্মোচনের প্রস্তুতি নিয়েছে অ্যাপল।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার্স জানিয়েছে, আইওএস ২৬ উন্মুক্তের দিনই আসতে পারে আইওএস ১৮.৭। তবে এতে নতুন কোনো সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনা নেই, মূলত নিরাপত্তা দুর্বলতা দূর করতেই সংস্করণটি প্রকাশ করবে অ্যাপল। আইওএস ১৮.৭ সংস্করণটি আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স ও আইফোন এক্সআরে ব্যবহার করা যাবে।

অ্যাপলের তথ্যমতে, আইফোন ১১ থেকে পরবর্তী মডেলের সব আইফোনে ব্যবহার করা যাবে আইওএস ২৬। এ ছাড়া নতুন আসতে যাওয়া আইফোন ১৭ সিরিজে আইওএস ২৬ প্রি-ইনস্টল অবস্থায় থাকবে। আইওএস ২৬ সংস্করণে যুক্ত করা হবে লিকুইড কাচের মতো নকশার নতুন ইউআই।

সূত্র : রয়টার্স, নিউজ১৮

কালবেলা/এটিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১০

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১১

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১২

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৩

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৪

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৮

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৯

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

২০
X