বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

যারা নির্বাচন ঠেকাতে চায়, তারা ফ্যাসিবাদের দোসর : রফিক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির আনন্দ র‍্যালিতে রফিক সিকদার। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির আনন্দ র‍্যালিতে রফিক সিকদার। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার বলেছেন, বাংলাদেশের ইতিহাস প্রমাণ করে—যখনই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে, জনগণ বিএনপিকেই রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে। আগামীতেও সেই ধারা অব্যাহত থাকবে। বিএনপি সরকার গঠন করে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, আইনশৃঙ্খলাসহ প্রতিটি খাতে মৌলিক পরিবর্তন আনবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আয়োজিত আনন্দ র‍্যালি ও সমাবেশ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে তার নেতৃত্বে একটি বিশাল র‍্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এ সময় তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, যারা ষড়যন্ত্র করে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে চায় কিংবা ভোট বানচালের চেষ্টা করছে, তাদের উদ্দেশে পরিষ্কার ভাষায় বলতে চাই—নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতেই হবে। নির্বাচন ঠেকানোর কোনো বিকল্প নেই। যারা ভোটকে বানচালের চেষ্টা করবে তারা আসলে ফ্যাসিবাদের দোসর। তাদের বিচার ইতিহাসের কাঠগড়ায় একদিন হবেই।

সমাবেশে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান জালু। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলসহ বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশে যোগ দেন। তাদের স্লোগানে পুরো উপজেলা চত্বর মুখর হয়ে ওঠে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

'লোকে বলে' গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

৪৭ বছর পরও অমলিন মহানায়ক উত্তম কুমার

যমুনার ভয়ংকর ভাঙনে নির্ঘুম চরাঞ্চলবাসী, বিলীন দুই শতাধিক ঘরবাড়ি

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

ইরাকি প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

১০

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

১১

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

১২

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১৩

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

১৪

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

১৫

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

১৬

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

১৭

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

১৮

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

১৯

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

২০
X