বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ১১:৪৬ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৩, ১১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আমাকে বিশ্বাস করে ‘মাহিদ’ চরিত্র দেওয়া হয়েছে : নাঈম

অভিনেতা এফএস নাঈম। ছবি : সংগৃহীত
অভিনেতা এফএস নাঈম। ছবি : সংগৃহীত

পরিচালক সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের নির্মাণে আসছে ‘মিশন হান্টডাউন’। পুলিশি অ্যাকশনধর্মী এই সিরিজ ২৮ জুন মুক্তি পাবে হইচইয়ে। ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে এর ট্রেলার। অ্যাকশন ও রহস্যের পাশাপাশি এই সিরিজে দেখা যাবে এক অসহায় নারীর হতাশার বহিঃপ্রকাশ। এতে ‘মাহিদ’ চরিত্রে রয়েছেন এফ এস নাঈম। নীরা চরিত্রে দেখা যাবে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে। সিরিজটি মুক্তির আগে বেশ উৎফুল্ল আছেন অভিনেতা নাঈম। এর অভিনয়ে নিজেকে মেলে ধরেছেন তিনি। ছোটাছুটি করছেন এর প্রচারেও।

কালবেলাকে নাঈম বলেন, অনেক বড় একটি বিশ্বাসের নাম হচ্ছে ‘মাহিদ’ চরিত্র। এই বিশ্বাসের সঙ্গে সানী সারোয়ার ও ফয়সাল আহমেদ যুক্ত। এতে ‘মিশন হান্টডাউন’—এর সব কলাকুশলীও সম্পৃক্ত। আমাকে বিশ্বাস করে এত বড় একটি দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এই চরিত্র ফুটিয়ে তুলতে পারব—এ বিশ্বাস থেকেই চরিত্রটি দেওয়া হয়েছে আমাকে।

নাঈমকে ঠান্ডা চরিত্রে দেখতেই বেশি অভ্যস্ত তার ভক্তরা। কিন্তু এই সিরিজে নিজের ছাঁচ থেকে বেরিয়ে অভিনয় করতে হয়েছে তাকে। প্রস্তুতিটা কেমন ছিল? কালবেলার এমন প্রশ্নের জবাবে নাঈম বলেন, সানী ভাইয়ের ব্রিফ পাওয়ার পরই আমার প্রিপারেশন শুরু হয়ে গেছে। তার সঙ্গে আমার ফিলোসফিক্যাল একচেঞ্জ হচ্ছিল বারবার। মানে চরিত্রটার ফিলোসফি বুঝতে চেষ্টা করেছি। সেটা ডেভেলপ করতে আমাদের অনেক সময় লেগে গেছে। আসলে এই চরিত্রটা একটা সাধনার মতো। এ ছাড়া আমি যে কাজ হাতে নিই, সেটিতেই পুরোপুরি ফোকাস করতে চেষ্টা করি। তাতে যে কয়দিন লাগে লাগুক। পরবর্তী কাজ নিয়ে টেনশন করা, নেক্সট কাজ নিয়ে ভাবা—এগুলো আমার মধ্যে নেই।

শুটিং চলার সময়ের স্মৃতি টেনে এই অভিনেতা বলেন, আমি কোথাও যাওয়ার পর ‘আমি’ থেকে ‘আমরা’ হয়ে যাই। অবসরে আমরা পুরো টিম একসঙ্গে বসে গল্প করতাম, গান গাইতাম। আমাদের বন্ডিংটা খুব চমৎকার ছিল। সবসময় সিন নিয়ে আলোচনা চলতেই থাকত। এটা আমার কাছে অনেক মজার ছিল। এই সিরিজের প্রত্যেকে ভালো অভিনয়শিল্পী। এ মুহূর্তে ‘মিশন হান্টডাউন’ ছাড়া আর কোনো অ্যাঙ্গেজমেন্ট নেই আমার। অন্যদিকে নীরা চরিত্রের বিষয়ে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম কালবেলাকে বলেন, নীরা মফস্বলের একটি চরিত্র, যার স্বামী বিয়ের পরপরই হারিয়ে যায়। এরপর স্বামীকে খুঁজতে সে ঢাকায় আসে। শহরে আসার পর সাধারণ একটি মেয়ের যত ধরনের স্ট্রাগল থাকে, সেটাই এখানে দেখানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

১০

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

১১

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

১২

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

১৩

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

১৪

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

সাড়ে ৫ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১৭

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১৮

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

১৯

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

২০
X