শিবলী আহমেদ
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৩ এএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৮ এএম
অনলাইন সংস্করণ

নারী ডিজের কাছেও অনৈতিক প্রস্তাব আসে : তৃষা

সাবরিন আহমেদ তৃষা। ছবি : সংগৃহীত
সাবরিন আহমেদ তৃষা। ছবি : সংগৃহীত

ডিজে সনিকা ও সুমিদের পরে ডিজে প্রফশনে এসে নিজেকে দারুণভাবে খাপ খাইয়ে নিয়েছেন ডিজে সাবরিন আহমেদ তৃষা। কালবেলাকে ডিজেয়িংয়ের হালচালের ফিরিস্তি দিতে গিয়ে তিনি বলেন, এই সেক্টরে কখনো কখনো নারী ডিজেদের কাছেও অনৈতিক প্রস্তাব আসে। তবে সেগুলোকে এড়িয়ে গিয়ে শুধু কাজেই মনযোগী হতে আহ্বান করলেন তৃষা। বললেন, ‘অনৈতিক প্রস্তাব পাওয়া বা না পাওয়াটা যার যার সার্কেলের ওপর নির্ভর করে। আমার সার্কেলে যারা আছেন তারা প্রত্যেকেই সুশিক্ষিত ও প্রফেশনাল। তবে এই সেক্টরে বাজে প্রস্তাব যে একেবারেই আসে না, তা নয়। বলা হয়— এক্সট্রা কিছু দেওয়া হবে, আপনি একটু ব্যবস্থা রাখবেন। এখানে ‘ব্যবস্থা’ বলতে হয়তো ‘ফ্লোর ডান্স’-কে বোঝানো হয়। কিংবা অন্য কিছু। কিন্তু আমাদের এই বিষয়টা পুরো এড়িয়ে যাওয়া উচিত। আমাকে কখনই কেউ এ ধরনের প্রস্তাব দেওয়ার সাহস পায়নি।’

২০০৮ সালে নবম শ্রেণির ছাত্রী থাকাকালীন এক প্রোগ্রামে ডিজে পার্টি দেখে এর প্রতি আকৃষ্ট হন তৃষা। তখনই মনে বপন করেন ডিজে হওয়ার বাসনা। পরে ডিজে রাহাতের স্কুল ‘গ্যারাজ’ থেকে তা শিখে নেন। তৃষার ভাষ্য, ‘ডিজে আমার কাছে বেশ ইউনিক একটা বিষয় লেগেছিল। আমি এটা খুব কষ্ট করে শিখেছি। বাসায় পারমিশন ছিল না। লুকিয়ে লুকিয়ে শিখতে হয়েছে।’

বিয়ের পরও এই প্রফশনে থেকে গেছেন তৃষা। বললেন, ‘আমি কিন্তু বিয়ের পরই বেশি পপুলার হয়েছি। আমি এখন ডিভোর্সড। আমার বিয়ের পর পুরো বাংলাদেশ আমাকে চিনেছে। হ্যাঁ, বিয়ের পর অনেক মেয়েই পিছিয়ে যায়। এই প্রফেশন ছেড়ে দেয়।’

যেসব মেয়েরা ডিজে হতে চায় তাদের উদ্দেশ্যে তৃষা বলেন, ‘ডিজে সেক্টরটা মেয়েদের জন্য বেস্ট একটা জায়গা, যদি সেটা মেইন্টেইন করা যায়। আপনারা আসুন, আপনাদেরই দরকার। মেয়েদের জন্য এই প্ল্যাটফর্মটা বেশ উপযোগী। ছেলেদের জন্যও।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১০

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১১

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১২

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৩

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৪

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৫

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৬

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৭

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৮

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৯

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

২০
X