কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ডিজে বাজিয়ে, গাড়ি-বাইক নিয়ে ‘গণধর্ষকদের’ শোভাযাত্রা

গাড়িতে করে যাচ্ছেন অভিযুক্তরা। ছবি : সংগৃহীত
গাড়িতে করে যাচ্ছেন অভিযুক্তরা। ছবি : সংগৃহীত

ডিজে বাজিয়ে, গাড়ি-বাইক নিয়ে শোভাযাত্রা করেছেন গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া একদল যুবক। জেল থেকে জামিন পেয়েই গাড়ি-বাইক নিয়ে ডিজে বাজিয়ে রাস্তায় শোভাযাত্রা করেন তারা।

শুক্রবার (২৩ মে) ভারতীয় সংবামাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা ১৬ মাস জেল খাটার পর বৃহস্পতিবার জামিনে বের হন। তাদের জামিনের খবরে জেলের সামনে সঙ্গী-সাথীরা গাড়ি ও বাইকের কনভয় নিয়ে হাজির হন। জেলের বাইরে পা রাখতেই তারা অভিযুক্ত সাতজনকে স্বাগত জানান। এরপর গাড়ি, বাইক আর গানের সঙ্গে শোভাযাত্রা করে তারা রওনা হন। ভারতের কর্ণাটক রাজ্যের হাভেরিতে এমন ঘটনা ঘটেছে।

তাদের বিরুদ্ধে ২০২৪ সালের জানুয়ারিতে হাভেরির একটি হোটেলে এক যুগলের ওপর হামলার অভিযোগ রয়েছে। এছাড়া হোটেল থেকে এক তরুণীকে তুলে নিয়ে তাদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। পরে অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তারা আদালতে জামিন পান। পরে এমন কাণ্ড ঘটনার তাদের সঙ্গীরা।

পুলিশ জানিয়েছে, গণধর্ষণ এবং হামলার অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে সাতজন মূল অভিযুক্ত ছিলেন। ১০ মাস আগে তাদের ১২ জন জামিন পান। বাকিরা বৃহস্পতিবার জামিন পান। এ ঘটনায় তীব্র সমালোচনা শুরু হয়েছে।

আনন্দবাজার জানিয়েছে, ধর্ষণে অভিযুক্তদের স্বাগত জানানোর বিষয়টি এই প্রথম নয়। এর আগে গুজরাটে বিলকিস বানু ধর্ষণ মামলায় অভিযুক্তদের মালা দিয়ে স্বাগত জানানো হয়েছিল। পাঞ্জাবে লোক ইনসাফ পার্টির প্রধান সিমরজিৎ সিংহ বাইনসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। এ ঘটনায় ২০২১ সালে মামলা হয়। ২০২২ সালে তিনি আত্মসমর্পণ করেন। ছয় মাসের বেশি সময় জেল খাটার পর ২০২৩ সালে জামিন পান। বারনালা জেল থেকে মুক্তি পেলে তাকেও ‘নায়কের’ মতো করে স্বাগত জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X