কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কলকাতার সিনেমা থেকে বাদ তানজিন তিশা

তানজিন তিশা। ছবি : সংগৃহীত
তানজিন তিশা। ছবি : সংগৃহীত

এক সময় গুঞ্জন ছিল, তানজিন তিশা পা রাখছেন ভারতীয় সিনেমায়। নাম ঠিক হয়েছিল ‘ভালোবাসার মরশুম’। শোনা গিয়েছিল এই সিনেমায় তার বিপরীতে থাকবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শর্মান যোশি। ছবির পরিচালক এম এন রাজ, আর ঢাকার অভিনেতা খায়রুল বাসারেরও যুক্ত থাকার কথা ছিল।

কিন্তু সবকিছু বদলে গেল হঠাৎই। নাম প্রকাশে অনিচ্ছুক প্রযোজনা দলের একজন সদস্য জানালেন, তানজিন তিশা ভারতের ভিসা পেতে সমস্যায় পড়েছেন। আর সে কারণেই শুটিংয়ে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না তার।

ফলে পরিচালক এবং টিম তার পরিবর্তে নতুন অভিনেত্রী নির্বাচন করেছেন। তিশার জায়গায় এখন কাজ করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা, যিনি সম্প্রতি সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্কের গুঞ্জনেও আলোচনায় ছিলেন।

চুক্তি হলেও মুখ খুলছিলেন না তিশা। সিনেমার ঘোষণা আসার পরও তানজিন তিশা ছিলেন একেবারে চুপচাপ। আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি। একবার প্রশ্নের মুখে পড়লে শুধু বলেছিলেন, ‘আমাকে নিয়ে সিনেমার অনেক খবর হয়েছে, আমি দেখেছি। কতটা সত্য, কতটা নয়, জানি না। এখনই কিছু বলতে চাই না। হতে পারে সামনে নতুন কোনো সারপ্রাইজ নিয়ে আসব।’

সেই ‘সারপ্রাইজ’ এখন বাস্তব। ভারতীয় সিনেমা থেকে বাদ পড়লেও তানজিন তিশার ভক্তদের জন্য রয়েছে বড়সড় চমক। তিনি আসছেন দেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে। সিনেমার নাম ‘সোলজার’, আর এই ছবিতেই তিশা প্রথমবার বড় পর্দায় অভিনয় করছেন।

পরিচালনায় রয়েছেন সাকিব ফাহাদ, যিনি এই সিনেমার মাধ্যমেই পরিচালনায় অভিষেক করছেন। ছবির শুটিং এরই মধ্যে শুরু হয়েছে, আর আগামী সপ্তাহে শুটিংয়ে অংশ নিচ্ছেন তিশা নিজেও।

পরিকল্পনা অনুযায়ী, এই বছরের ডিসেম্বরেই মুক্তি পাবে ‘সোলজার’।

ভারতীয় সিনেমায় না থাকলেও, দেশের সবচেয়ে বড় তারকার সঙ্গে জুটি বেঁধে তানজিন তিশা এখন আরও বড় কিছুর দিকে এগিয়ে যাচ্ছেন। ভক্তরা অপেক্ষায় আছেন তার বড় পর্দার এই নতুন রূপ দেখার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X