বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

তাওকীরের নতুন সিনেমা ‘দেলুপি’

দেলুপি । ছবি : সংগৃহীত
দেলুপি । ছবি : সংগৃহীত

রাজশাহীর আঞ্চলিক ভাষা ও স্থানীয় অ-অভিনেতাদের অভিনয়ে নির্মিত ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’-এর সাফল্যের পর আবারও আলোচনায় উঠলেন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। এবার তিনি নির্মাণ করছেন নতুন চলচ্চিত্র ‘দেলুপি’, যা এবার ওটিটিতে নয়, মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

নির্মাতা তাওকীর জানিয়েছেন, ‘দেলুপি’ নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের নাম থেকে। সেই অঞ্চলের মানুষের জীবনযাপন, সম্পর্ক ও বাস্তবতার গল্প থেকে অনুপ্রাণিত হয়েই লেখা হয়েছে সিনেমাটির চিত্রনাট্য। তিনি বলেন, ‘‘এই গল্প শুধু দেলুপি বা খুলনার নয়—এ দেশের প্রতিটি মানুষের জীবনেরই প্রতিচ্ছবি। আমি সবসময় বাস্তব মানুষের গল্প বলতে চেয়েছি, ‘দেলুপি’ সেই চেষ্টারই আরেক ধাপ।”

এই সিনেমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো—পুরো শুটিং, অভিনয়শিল্পী ও প্রেক্ষাপট—সবকিছুই স্থানীয়। তাওকীরের বিশ্বাস, গল্পের শক্তি ও বাস্তবতার গভীরতাই দর্শকদের ছুঁয়ে যাবে।

‘দেলুপি’ প্রযোজনা করছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলে তাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ‘দেলুপি’র আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

নির্মাতার ভাষ্যমতে, খুব শিগগির প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

উল্লেখ্য, ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘শাটিকাপ’ রাজশাহীর প্রেক্ষাপটে নির্মিত হয়ে ব্যাপক প্রশংসা পায়। এরপর ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘সিনপাট’ তরুণ নির্মাতা তাওকীর ইসলামকে আরও একবার আলোচনার কেন্দ্রে নিয়ে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন এই প্রুফটা দেখাতে: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

১০

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

১১

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

১২

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

১৩

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

১৪

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

১৫

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

১৬

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

১৭

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

১৮

শেখ সাঈদ আরসালানের কবিতা

১৯

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

২০
X