এইচ এম মাহিন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৫:৫০ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ইডিসিএলের এমডি সামাদ মৃধার বিরুদ্ধে মামলা

মো. সামাদ মৃধা। ছবি : সংগৃহীত
মো. সামাদ মৃধা। ছবি : সংগৃহীত

সরকারি মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. সামাদ মৃধার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে ঢাকায় একটি মামলা দায়ের হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮, ঢাকায় গত ১৬ অক্টোবর মামলাটি দায়ের করা হয়, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

আদালতে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সামাদ মৃধা তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন। অভিযোগে উল্লেখ আছে, ২০২৪ সালের ডিসেম্বরে সম্পর্কের শুরু এবং ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময় অভিযুক্ত ব্যক্তি তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

নারীর অভিযোগ, সামাদ মৃধা শুরুতে বলেন, ‘বিয়ে আমাদের হয়ে গেছে, শুধু সইটা বাকি’—এমন প্রতিশ্রুতি দিয়ে তাকে একাধিকবার শয্যাসঙ্গিনী হতে বাধ্য করেন। এ সময় বাসা ভাড়া নেওয়া, সংসার শুরুর প্রস্তুতির কথা বলে তাকে মানসিকভাবে চাপে রাখা হয়। এ ছাড়া চাকরির প্রতিশ্রুতি দিয়েও ভুক্তভোগীকে আশ্বস্ত করেছিলেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। তবে পরে এসব প্রতিশ্রুতি অস্বীকার করেন সামাদ মৃধা।

ওই নারী জানিয়েছেন, বিষয়টি তিনি বিভিন্ন দপ্তরে জানালেও কার্যকর কোনো সাড়া মেলেনি।

এ বিষয়ে ইডিসিএলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য এখনো পাওয়া যায়নি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, তাই তারা প্রকাশ্যে কিছু বলতে চান না। তবে অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র থেকে ফিরে ইডিসিএলের এমডি হিসেবে যোগ দেন মো. সামাদ মৃধা। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ইডিসিএলের বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়।

প্রতিষ্ঠানটি দুর্নীতিমুক্ত করতে তাকে যুক্তরাষ্ট্র থেকে ডেকে আনা হয়েছিল বলে বলা হলেও তার বিরুদ্ধে এরই মধ্যে একাধিক দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্তে একটি কমিটিও গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৩

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৪

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৫

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৬

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৭

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১৮

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৯

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

২০
X