বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনের জুকার দ্বীপে ‘রহস্যময় বিমান ঘাঁটি’, পেছনে কারা?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জলপথে যখন বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় হুতি বিদ্রোহী গোষ্ঠী ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করছে, ঠিক তখনই ইয়েমেনের জুকার দ্বীপে এক রহস্যময় বিমানঘাঁটি নির্মাণের খবর সামনে এসেছে। এই ঘাঁটি কে বা কারা তৈরি করছে তা এখনো প্রকাশ্যে কেউ স্বীকার না করলেও, আঞ্চলিক ভূরাজনীতিতে এটি নতুন এক শক্তির আবির্ভাবের ইঙ্গিত দিচ্ছে।

জুকার দ্বীপটি ইয়েমেনের উপকূল থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি হুতি নিয়ন্ত্রিত হুদায়দা বন্দরের দক্ষিণ-পূর্ব পাশে এবং বাব আল-মান্দেব প্রণালির একেবারে নিকটে। এই প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল, গ্যাস ও বাণিজ্যিক পণ্যবাহী জাহাজ যাতায়াত করে। ফলে দ্বীপটির অবস্থান সামরিক ও বাণিজ্যি— দুই দিক থেকেই অত্যন্ত কৌশলগত।

স্যাটেলাইটে ধরা পড়া সাম্প্রতিক ছবিতে দেখা যাচ্ছে, এখানে একটি বড় আকারের রানওয়ে তৈরির কাজ চলছে। এপ্রিল মাসে দ্বীপে ডক নির্মাণের প্রথম ধাপ শুরু হয়। কয়েক মাসের মধ্যেই প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে অ্যাসফল্ট বিছানো হয়। অক্টোবরের ছবি দেখায়, রানওয়ের মার্কিং পর্যন্ত সম্পন্ন হয়েছে। এসব কাজ এত দ্রুত গতিতে হয়েছে যে, বিশেষজ্ঞরা মনে করছেন এর পেছনে বড় কোনো আন্তর্জাতিক শক্তি রয়েছে।

তবে এখন পর্যন্ত কোনো দেশ আনুষ্ঠানিকভাবে এই ঘাঁটির মালিকানা স্বীকার করেনি। যদিও আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্কিত কয়েকটি প্রতিষ্ঠান এ প্রকল্পে অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। দ্বীপটির বর্তমান নিয়ন্ত্রণ রয়েছে তারেক সালেহের বাহিনীর হাতে, যিনি সাবেক ইয়েমেনি প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহের ভাতিজা এবং ইউএইর ঘনিষ্ঠ মিত্র।

জুকার দ্বীপের ইতিহাসও নাটকীয়তায় ভরা। ১৯৯০-এর দশকে দ্বীপটি ইরিত্রিয়ার দখলে চলে যায়। পরে আন্তর্জাতিক রায়ের ভিত্তিতে ১৯৯৮ সালে ইয়েমেন পুনরায় এর নিয়ন্ত্রণ পায়। তাই এই দ্বীপ সবসময়ই বৈরী শক্তিগুলোর নজরে থেকেছে।

বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে, এই রহস্যময় বিমানঘাঁটির প্রধান লক্ষ্য হতে পারে হুতি গোষ্ঠীর সমুদ্রপথে হামলা ঠেকানো। পাশাপাশি লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যপথকে নিরাপদ রাখা এবং ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ রোধ করা এর অন্যতম উদ্দেশ্য হতে পারে।

এই ঘাঁটি চালু হলে পুরো লোহিত সাগর অঞ্চল নজরদারির আওতায় চলে আসবে। ফলে শুধু ইয়েমেন নয়, বরং মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বহু দেশের ওপর এর প্রভাব পড়তে পারে। আর এ কারণেই আন্তর্জাতিক মহলে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে— এই রানওয়ে কি শুধুই একটি সামরিক ঘাঁটি, নাকি মধ্যপ্রাচ্যে নতুন শক্তির আবির্ভাবের ঘোষণাপত্র?

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X