চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৬:২৭ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দরে বিদেশি নাগরিকের ওপর হামলা, দুই ছিনতাইকারী আটক

ছিনতাইকারীদের হামলায় আহত চীনা নাগরিক হাসপাতালে। ছবি : কালবেলা
ছিনতাইকারীদের হামলায় আহত চীনা নাগরিক হাসপাতালে। ছবি : কালবেলা

চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে প্রকাশ্যে বিদেশি একজন নাগরিকের ওপর ছুরিকাঘাত ও ডকুমেন্টস লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর জখম হওয়া সেই বিদেশি নাগরিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১টায় বন্দরের নিয়ন্ত্রিত এলাকায় চলাচলের সময় ওই চীনা নাগরিকের ওপর আকস্মিকভাবে ছিনতাইকারীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

আটক এক ছিনতাইকারীর নাম আকাশ (৩০) এবং অন্যজন হলেন শাহাদাত হোসেন (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম। কালবেলাকে তিনি বলেন, সেই চীনা নাগরিক ইংরেজি ভাষা বোঝেন না। ফলে ভাষাগত জটিলতার কারণে তার নাম-পরিচয়, কর্মস্থল সম্পর্কে এখনো জানা যায়নি। তবে কীভাবে হামলা ও সেখানে প্রবেশ করেছে, এসব বিষয় তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার পর আহত চীনা নাগরিককে দ্রুত বন্দর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। ছিনতাইকারী তার পাসপোর্ট, ভিসা, নগদ অর্থসহ গুরুত্বপূর্ণ সব নথিপত্র ছিনিয়ে নেয় বলে জানা গেছে।

ঘটনার পরপরই উপস্থিত সাধারণ জনতা ছিনতাইকারীদের ধাওয়া করে। স্থানীয়দের সহায়তায় একজনকে ঘটনাস্থলেই আটক করে গণধোলাই দিয়ে বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। অপরজন পালানোর চেষ্টা করলে তাকেও আহত অবস্থায় ধরে ফেলে পুলিশ সদস্যদের সহায়তায় চমেকে ভর্তি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X