ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে গৃহবধূর কানের দুল ছিনতাই, ফুটেজ ভাইরাল

ফরিদপুরে প্রকাশ্যে গৃহবধূর কানের দুল ছিনতাই। ছবি : সিসি ক্যামেরার ফুটেজ থেকে নেওয়া
ফরিদপুরে প্রকাশ্যে গৃহবধূর কানের দুল ছিনতাই। ছবি : সিসি ক্যামেরার ফুটেজ থেকে নেওয়া

ফরিদপুরে পিস্তল সদৃশ বস্তু ঠেকিয়ে এক গৃহবধূর কানের দুল ছিনতাই করেছে দুই যুবক। পুরো ঘটনাটি ধরা পড়েছে পাশে থাকা সিসিটিভির ক্যামেরায়। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৬টায় ফরিদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর শোভারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ওই এলাকার বিষু দাসের স্ত্রী মঞ্জ রানী দাসের (৩৫) সাথে এমন ঘটনা ঘটেছে। তিনি প্রতিদিনের ন্যায় ভোরবেলা ঘুম থেকে উঠে স্বামী বিষু দাসের ‘মা স্টোর’ নামে মুদি দোকানের সামনের সড়কে ঝাড়ু দিচ্ছিলেন। এমন সময় মোটরসাইকেলযোগে দুই যুবক আসেন সেখানে। মাত্র দেড় মিনিটের মধ্যে তার কানে থাকা একজোড়া কানের দুল ছিনিয়ে নেয়।

পুরো ঘটানটি তাদের দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। সিসিটিভির ফুটেজে দেখা যায়, ভোর ৬টা ১০ মিনিটে একটি মোটরসাইকেলে আসেন দুই যুবক। তাদের পেছনে থাকা যুবকের পরনে সাদা রংয়ের শার্ট, চালিয়ে আসা অপরজনের কালো রংয়ের শার্ট এবং দুজনেই হেলমেট পড়া ছিল। পেছনের যুবক প্রথমে ওই গৃহবধূর কানের দুলে টান দেন। এ সময় সামনের যুবক পিস্তল সদৃশ বস্তু বের করে তাক করে ভয় দেখান। পরে ওই নারী অপর কানের দুলটি খুলে দেন।

ভুক্তভোগী গৃহবধু মঞ্জু রানী দাস বলেন, প্রতিদিনই আমি দোকানের সামনের সড়কে ঝাড়ু দিয়ে থাকি। হঠাৎ করে মোটরসাইকেলে দুজন আসেন, তাদের আমি চিনিও না। এসেই আমার পাশেই দাঁড়িয়ে কানের দুল ধরে টান দেয়। তখন পিস্তল বের করে বলে, চিৎকার করলে গুলি করে দেব। ভয়ে আমি নিজেই খুলে তাদের হাতে দিয়ে দিয়েছি।

এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বিচার চেয়েছেন। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ নিয়ে থানায় যাব। আমাদের এলাকায় প্রায়ই চুরি, ছিনতাই ঘটনা ঘটছে। এদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে জানতে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, এ বিষয়ে তথ্য পেয়ে আমরা ছিনতাকারীদের ধরার জন্য অনুসন্ধান টিম পাঠিয়েছি , পুলিশ কাজ করছে। আশা করি আমরা তাদের ধরতে সক্ষম হব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১০

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১১

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১২

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৩

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৪

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৫

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৬

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৭

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৮

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৯

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

২০
X