কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির নতুন প্রশাসক মুক্তিযোদ্ধা ইশতিয়াক

মো. ইশতিয়াক আজিজ। ছবি : সংগৃহীত
মো. ইশতিয়াক আজিজ। ছবি : সংগৃহীত

মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির অতিরিক্ত পরিচালক-৪ এম এম মাহমুদুল্লাহকে অব্যাহতি দিয়ে নতুন প্রশাসক হিসেবে মুক্তিযোদ্ধা মো. ইশতিয়াক আজিজ (উলফাৎ)-কে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২১ অক্টোবর) সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রশাসক কর্তৃক প্রেরিত বিগত ২১ জুলাই মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অবহিতকরণ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এম এম মাহমুদুল্লাহ, অতিরিক্ত পরিচালক-কে ‘মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি’র প্রশাসক পদ থেকে অদ্য (২১ অক্টোবর) অব্যাহতি প্রদান ও তার স্থলে বীর মুক্তিযোদ্ধা আবু মো. ইশতিয়াক আজিজ (উলফাৎ)-কে সংস্থাটির নতুন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

বিজ্ঞপ্তিতে প্রশাসকের কর্মপরিধি প্রসঙ্গে বলা হয়- এতদ্বারা অব্যাহতিপ্রাপ্ত প্রশাসকের নিকট থেকে সরাসরি দায়িত্বভার গ্রহণ; স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৬১, বিধি ১৯৬২ এবং সংস্থার অনুমোদিত গঠনতন্ত্র মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ; অনুমোদিত গঠনতন্ত্রের আলোকে বিধি মোতাবেক আগামী ৯০ দিনের মধ্যে সংস্থার কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠান সম্পন্নকরণ; নির্বাচন ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্নকরণসহ বিধি মোতাবেক সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তরকরণ; সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের বেতনভাতা ব্যতীত অন্যকোনো খাতে অর্থ ব্যয় করতে হলে নিবন্ধন কর্তৃপক্ষের পূর্ব অনুমতি গ্রহণ এবং আবশ্যিকভাবে প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে সংস্থার মাসিক অগ্রগতির প্রতিবেদন সমাজসেবা অধিদপ্তর, আগারগাঁও, ঢাকায় প্রেরণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১০

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১১

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১২

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৩

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৪

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৫

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১৬

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১৭

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

১৮

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

১৯

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

২০
X