বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

এবার কলকাতায় একসঙ্গে ফারিণ-চঞ্চল

চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণ I ছবি: সংগৃহীত
চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণ I ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় দুই তারকা চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণকে একসঙ্গে দেখা গেল টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের আমন্ত্রণে আয়োজিত ‘স্বার্থপর’ ছবির বিশেষ প্রদর্শনীতে। দুই বাংলার এই তারকাদের উপস্থিতিতে উজ্জ্বল হয়ে উঠেছিল পুরো অনুষ্ঠানস্থল, আর তাদের বন্ধুত্বপূর্ণ মুহূর্ত এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

বর্তমানে চঞ্চল চৌধুরী ব্যস্ত ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ ছবির শুটিংয়ে, অন্যদিকে তাসনিয়া ফারিণ নতুন এক প্রজেক্টের প্রস্তুতিতে রয়েছেন। অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ ছবির মাধ্যমে টলিউডে অভিষেকের পর থেকে ফারিণের কলকাতায় আগমন সবসময়ই আলোচনার জন্ম দেয়। ফলে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় তৈরি হয় নানা জল্পনা।

এই মিলনের কারণ জানতে চাইলে চঞ্চল চৌধুরী হেসে বলেন, ‘পুরোটাই কাকতালীয়। আমি জানতাম না ফারিণ এখানে আছে, সেও জানত না আমি এসেছি। আমি টোনিদার (পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী) সঙ্গে মিটিংয়ের জন্য এসেছিলাম, তাসনিয়াও একই কারণে এসেছে। পরে দেখা হয়ে গেল, বেশ মজার এক কাকতালীয় ঘটনা।'

তবে এখানেই থেমে থাকেননি আলোচনা। গুঞ্জন উঠেছে, অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন প্রজেক্টে একসঙ্গে দেখা যেতে পারে এই দুই তারকাকে। যদিও প্রশ্ন করা হলে চঞ্চল ও ফারিণ দুজনেই হাসিমুখে বলেন, ‘এখনো কিছু চূড়ান্ত হয়নি। তবে কথা চলছে, আশা করি একসঙ্গে কাজ করব।’

চঞ্চল আরও জানান, টোনিদার সঙ্গে আজ আমরা ব্রাঞ্চ করেছি। আসলে সবাই দেরি করে উঠি, তাই ব্রেকফাস্ট আর লাঞ্চ একসঙ্গেই করেছি। নানা বিষয়ে গল্প হয়েছে।

তিনিই আমাদের এখানে আসতে বলেছেন, কোয়েলও আমন্ত্রণ জানিয়েছিলেন। এখন ‘স্বার্থপর’ ছবিটা দেখার অপেক্ষায় আছি।

যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবু টালিপাড়ার গুঞ্জন থামছে না। অনেকে মনে করছেন, একই শহরে একই পরিচালকের সঙ্গে দেখা নিশ্চয়ই কোনো নতুন পরিকল্পনার ইঙ্গিত।

যদি সত্যিই অনিরুদ্ধ রায় চৌধুরীর পরবর্তী ছবিতে একসঙ্গে দেখা যায় চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণকে, তবে দুই বাংলার দর্শকদের জন্য অপেক্ষা করছে এক বিশেষ চমক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১০

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১১

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১২

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১৫

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৬

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৭

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

২০
X