বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১০:৫৮ এএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সিনেমার জন্য মেকআপ করা ছেড়ে দিচ্ছি: পূজা চেরি

পূজা চেরি I ছবি : সংগৃহীত
পূজা চেরি I ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নির্মিতব্য সিনেমা ‘দম’-এর মহরত অনুষ্ঠিত হয়েছে বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে জমকালো আয়োজনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চঞ্চল চৌধুরী, আফরান নিশো, পূজা চেরি, নির্মাতা রেদওয়ান রনি, শিহাব শাহীন, রাফিয়াত রশিদ মিথিলা, সাদিয়া আয়মানসহ আরও অনেকে।

সিনেমাটিতে আগেই চঞ্চল চৌধুরী ও আফরান নিশোর অভিনয়ের খবর প্রকাশ পায়। তবে নায়িকার নাম ছিল চমক হিসেবে রাখা। অবশেষে সেই রহস্য উন্মোচন করে জানানো হয়—নায়িকা হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। এ ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় নিশোর বিপরীতে দেখা যাবে তাকে।

মহরতে একেবারে সাদামাটা সাজে—অর্থাৎ মেকআপ ছাড়াই উপস্থিত হন পূজা চেরি। বিশেষ আকর্ষণ ছিল তার প্রবেশ—পালকিতে চড়ে মঞ্চে আসেন তিনি। পালকি থেকে নামতে সহায়তা করেন ‘দম’-এর দুই অভিনেতা, চঞ্চল ও নিশো।

মঞ্চে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপে পূজা বলেন, ‘মেকআপ করা ছেড়ে দিচ্ছি। কারণ, এই সিনেমায় আমাকে একদম ন্যাচারাল লুকে দেখা যাবে। ইতিমধ্যে নিজেকে মেকআপ থেকে দূরে রাখার চেষ্টা করছি।’

তিনি আরও যোগ করেন, ‘এই সিনেমা মুক্তির পর হয়তো নিজেকে একজন পাক্কা অভিনেত্রী মনে করতে পারব।’

নির্মাতা রেদওয়ান রনি জানান, ‘দম’ নির্মিত হচ্ছে একটি সত্য ঘটনার অনুপ্রেরণায়। এটি সার্ভাইভাল ঘরানার গল্প। খুব শিগগিরই শুরু হবে শুটিং, আর সিনেমাটি আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X